ড্রেনে মিললো ওষুধ কোম্পানির কর্মচারীর মরদেহ
খুলনায় ড্রেন থেকে ওষুধ কোম্পানির কর্মচারী মিজানুর রহমান মুকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকালে মহানগরীর মিয়া পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত মুকুল মিয়াপাড়া তৃতীয় গলির বাসিন্দা টিপুর বাড়ির ভাড়াটিয়া। তিনি সিটি ওভারসিস নামের একটি ওষুধ কোম্পানির কম্পিউটার অপারেটর ছিলেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে মরদেহটি ড্রেনে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানায়, সকালে এক ব্যক্তি রাস্তার পাশে ড্রেনের মধ্যে মুকুলের মরদেহ দেখে চিৎকার করে। এ সময়ে প্রতিবেশীরা এগিয়ে এসে তার মরদেহ ড্রেন থেকে ওপরে ওঠায়। পরে তার বাড়ির সদস্যদের খবর দেওয়া হয়। ওই গলির বাসিন্দা রহিম বলেন, তার স্ত্রী ও একটি মেয়ে আছে। দীর্ঘ ১০ বছর তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। কিভাবে তার মৃত্যু হল জানি না।
খুলনা থানার এস আই টিপু সুলতান বলেন, মৃত ব্যক্তি খুলনায় একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। রাতে তিনি বাসায় ফেরেননি। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ ড্রেন থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
প্রীতি / প্রীতি
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত