কঠোর নিরাপত্তায় কেন্দ্রে পাঠানো হচ্ছে গাইবান্ধা-৫ উপনির্বাচনের সরঞ্জাম
সকাল ৮,৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। তিন লক্ষ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার এ উপ নির্বাচনে জাতীয় সংসদে তাদের জনপ্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করবেন।সাঘাটা-ফুলছড়ি দুই উপজেলা মিলে গাইবান্ধা-৫ আসনের ১৪৫ টি ভোটকেন্দ্রে যাচ্ছে এসব নির্বাচনী সামগ্রী। ১৪৫টি কেন্দ্রের মধ্যে ফুলছড়ি উপজেলা থেকে ৫৭টি কেন্দ্রে ও সাঘাটা উপজেলা থেকে ৮৮টি কেন্দ্রের ইভিএম ও নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টার থেকে প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের কাছে এসব ইভিএম মেশিন ও নির্বাচন সরঞ্জামাদি হস্তান্তর করা হচ্ছে। কেন্দ্রের দায়িত্বরত পুলিশ অফিসার ও আনসার সদস্যদের উপস্থিত থাকবেন। তারপর ভোটের সরঞ্জামাদি সহ ইভিএম মেশিন নিয়ে প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্রে রওনা দিবেন।
তিনি আরও বলেন, প্রিজাইডিং অফিসাররা মঙ্গলবার সন্ধ্যার আগেই নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছবেন। রাতে দায়িত্বরত সবাই ভোটকেন্দ্রেই অবস্থান করবেন। অবাধ, সুষ্ঠু নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সে এগুলোতে যাতে নেতিবাচক কিছু না ঘটে সেই প্রস্তুতি আমাদের আছে।
বাজে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ হাসান আলী জানান, তার কেন্দ্রে ছয়টি বুথের জন্য ইভিএম দেওয়া হয়েছে।দেলুয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং মোঃ সাইফুল ইসলাম বলেন, ইভিএমে ভোট নেওয়া সকল প্রস্তুতি আমাদের রয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য আনসার সদস্যসহ মোট ১৭জন আমরা একটি কেন্দ্রের দায়িত্বে রয়েছি।আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ভোট বর্জনের ঘোষণা দিলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি(জাপা), বিকল্পধারা এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এবার চার জন প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার
না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল
Link Copied