লালমোহনে মিষ্টি খেয়ে ১২শিশু হাসপাতালে
ভোলার লালমোহনে মিলাদের মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়া ১২শিশুকে হাসপাতালে ভর্তি করেছে তাদের স্বজনেরা।শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড কিশোরগঞ্জ গ্রামে আয়োজিত মিলাদের মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে এসব শিশুরা। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থরা হলেন, একই বাড়ির হোসাইন (২), আচিয়া (৮), জুনায়েদ (২), তামিম (৯), শাহরুখ (৯), সোলাইমান (৩), তানহা (৩), সিফাত (৯), তানজিম (৫), ফারিয়া (২), ফাহিম (৬) ও আবদুল্লাহ (৩)।
শিশুদের অভিভাবকরা জানান, কিশোরগঞ্জ গ্রামের মনপুরা বাড়ির সিরাজের ছেলে সুজন নতুন অটোরিকশা ক্রয় করায় শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে বাড়িতে মিলাদের আয়োজন করে।
মিলাদ শেষে সকলের সাথে বাড়ির এসব শিশুরাও মিষ্টি খায়। এরপর থেকে প্রতিটি শিশু পেট ব্যাথায় চিৎকার ও বমি শুরু করে। স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে ঔষধ খাওয়ানোর পরও তারা সুস্থ না হওযায় রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সরোওয়ার্দী বলেন, খাবারে বিষক্রিয়ার ফলে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান