ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাগেরহাট শরনখোলায়

নির্বাচনে হারার জেরে হত্যার উদ্দেশ্যে হামলা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩-১-২০২৩ বিকাল ৬:২৫

বাগেরহাট শরনখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে নির্বাচনে হারার জের ধরে হত্যার উদ্দেশ্যে হামলা করে মোস্তফা গাজী (৪৫) নামে একজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় মোস্তফা গাজীকে শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহতের মেয়ে ইসরাত জাহান জানান, মোস্তফা গাজী রাজাপুর বাজার থেকে সোমবার (২ তারিখ) রাত ৮টার সময়ে মোটরসাইকেলে নিজ বাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশে অন্য একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি পাশ থেকে এসে লাঠি দিয়ে আঘাত করে চলন্ত অবস্থায় মোটর সাইকেল থেকে ফেলে দেয়। পরে তাকে টেনে নিয়ে মৃত মালেক হাওলাদারের জমিতে নিয়ে ৭-৮ জন মিলে হাতুরি দিয়ে মাথায় আঘাত করে এবং ডান হাত ও ডান পা হাতুরী দিয়ে আঘাত করে থেতলে দেয়। ঘটনার সময়ে ধানক্ষেতে থাকা ধান ব্যবসায়ী সানোয়ার ও মিজান এ অবস্থা দেখে চিল্লাপাল্লা করলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত মোস্তফা গাজীর মেয়ে আরো জানান , তার পিতা মোস্তফা গাজী তিনজনকে সনাক্ত করতে পেরেছে। হামলাকারীদের মধ্যে উত্তর রাজাপুর এলাকার হাসিব খান (২৭) পিতা: আবুল খান, রহিম হাওলাদার (৩৫) পিতা: আব্দুর রহমান হাওলাদার এবং রতন হাওলাদার (৪৫) পিতা: আনোয়ার হাওলাদার।

আহতের ভাতিজা শাজাহান গাজী জানান, হাসিবের (২৭) ভাই জাকির খান মেম্বার ইলেকশান করতে চেয়েছিল। তখন তার চাচা মোস্তফা গাজীকে নির্বাচনে তার পক্ষে কাজ করার জন্য বলেন।

কিন্তু মোস্তফা গাজী জাকির খানকে বলেন, তিনি কারো পক্ষে কাজ করবেন না। জাকির খান নির্বাচনে হারার কারনে মোস্তফা গাজীকে দোষারোপ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। তিনি আরো জানান, দীর্ঘ দিন যাবৎ এই শত্রুতার জেরে তারা আমাদের সামাজিকভাবে হেয় করে আসছিল। তার চাচাতো ভাইকেও মাথায় আঘাত করে আহত করেছিল। পরবর্তীতে থানায় অভিযোগ করলে থানায় শালিশী করে মিমাংসা করা হয়। তিনি বলেন, তার চাচাকে হত্যা করার উদ্দেশ্যে রাতে বাড়ি যাবার পথে ৪ রাস্তার মোড় সংলগ্ন স্থানে ওতপেতে থেকে হাতুরি, রড দিয়ে অর্তকিত মাথায় হামলা করে।

রায়েন্দা সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আজমল হোসেন মুক্তা জানান, হামলার ঘটনা শুনে তিনি হাসপাতালে যান এবং নিজে সাথে থেকে মোস্তফা গাজীকে খুলনার উদ্দেশ্যে এম্বুলেন্সে তুলে দেন।

অভিযুক্ত জাকির খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

শরনখোলা থানার তদন্ত অফিসার সুব্রত কুমার সরদার বলেন, চেয়ারম্যান হামলার বিষয়টি জানালে হাসপাতালে যেয়ে দেখে আসি। ভুক্তভোগীদের কাছে থেকে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায় নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।

সুজন / সুজন

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়