মান্দায় চুরি-ছিনতায় ঠেকাতে পুলিশি তৎপরতা
নওগাঁর মান্দায় চুরি-ছিনতায় ঠেকাতে পুলিশের পাশাপাশি কাজ করছেন গ্রাম পুলিশ। দিন শেষে রাত হলেই বাড়ছে গ্রাম পুলিশদের তৎপরতা। পাড়া মহল্লায় চুরি-ছিনতায় রোধ করতেই তারা কাজ করছেন। এমন চিত্র দেখা গেছে উপজেলার পাড়া-মহল্লায়।
জানা গেছে, আসন্ন ঈদুল আযহা কে ঘিরে চুরি-ছিনতায় বৃদ্ধি পেতে পারে। সেই কারনে মান্দা থানার ওসি শাহিনুর রহমানের নির্দেশনায় ও স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় উপজেলা জুড়ে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ কাজ করছেন ।
রাত হলেই পাড়ায় পাড়ায় বাঁশি বাজিয়ে ছুটে চলছেন গ্রাম পুলিশেরা। সাধারন মানুষজনদের জান-মালের নিরাপত্তা দিতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছেন ওসি শাহিনুর রহমান।
সরজমিনে গতকাল শুক্রবার (১৬ ই জুলাই) উপজেলার পরানপুর ইউপির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গ্রাম পুলিশদের অবস্থান করতে দেখা গেছে। মধ্যরাতে পরানপুর ইউপির গ্রাম পুলিশ মোজাম্মেল হক সুজন, মমতাজ ও কয়েক জনের সাথে কথা বললে তারা জানান, ওসি শাহিনুর রহমান স্যার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান স্যারের নির্দেশনায় প্রতি রাতে আমরা ডিউটি করছি। চুরি-ছিনতায় ঠেকাতে ওসি স্যার প্রতি রাতে ডিউটি করার জন্য নির্দেশ দিয়েছেন।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আসন্ন ঈদকে ঘিরে চুরি-ছিনতায় বৃদ্ধি পেতে পারে সেজন্য সাধারন মানুষজনের জান-মালের নিরাপত্তা দিতে এমন পদক্ষেপ গ্রহণ করেছি। উপজেলার ১৪ টি ইউনিয়নে পুলিশের পাশাপশি গ্রাম পুলিশও প্রতিনিয়ত কাজ করছেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে