ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে নদী খননে ঝুঁকিতে আশ্রয়ণ প্রকল্প, ঠিকাদারী কোম্পানীকে জরিমানা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-১-২০২৩ বিকাল ৭:১৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে হতদরিদ্রদের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি নদী খনন করায় ঠিকাদারী কোম্পানীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  
 
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডলের নেতৃত্বে এ জরিমানা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন ‘বাঙালি-করতোয়া-ফুলজোড়-হুরাসাগর নদী সিস্টেম ড্রেজিং/পুনঃখনন ও তীর সংরক্ষণ’ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জসহ তিনটি উপজেলায় ফুলজোড় নদী খনন কাজ চলছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে রায়গঞ্জ এলাকায় নদী খনন বাস্তবায়ন করছে টিএনবি নামে ঠিকাদারী প্রতিষ্ঠান।
 
সম্প্রতি নদী খননের এক পর্যায়ে উপজেলার ভূঈয়াগাঁতী এলাকায় হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি চলে আসে। এতে ওই আশ্রয়ণ প্রকল্পটি চরম ঝুঁকির মধ্যে পড়বে বলে আতংক সৃষ্টি হয় উকারভোগীদের মাঝে।খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার অভিযান চালিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন।
 
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল জানান, ভুঈয়াগাঁতী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত ১৫ কক্ষ বিশিষ্ট আশ্রয়ণ প্রকল্পটি নদী খননের কারণে ঝুঁকির মধ্যে পড়েছিল। উপকারভোগীদের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সুজন / সুজন

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার