অপকা’র শিক্ষকের বেতন-ভাতা’র ১০ কোটি টাকা আত্মসাৎ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের ঝড়ে পড়া শিশুদের শিক্ষাদান প্রকল্পের (অপকা) চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কর্মরত শিক্ষকদের বেতন ভাতার প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।
জানা গেছে, অর্গনাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এন্ড এ্যাডভান্সমেন্ট (অপকা) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের একটি প্রকল্প আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইভিপি) নামের এক প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান ঢাকা আহছানিয়া মিশন।
চট্টগ্রামের ১৬টি উপজেলার মধ্যে প্রত্যেক উপজেলায় ৭০টি করে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অপকা’র। উক্ত স্কুলের শিক্ষকের বেতন ও ঘর ভাড়ার টাকা তাদের নামে বিভিন্ন উপজেলায় স্যালারী একাউন্ট খুলে চেকে আগাম স্বাক্ষর নিয়ে বেতন ভাতা ও ঘর ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যেক উপজেলায় ৭০টি করে, চট্টগ্রাম জেলায় মোট ১১২০টি কেন্দ্রে প্রতি মাসে শিক্ষকদের বেতন ভাতা বাবদ ৫৬ লাখ টাকা করে এক বছরে ৬ কোটি ৭২ লাখ টাকা এবং ঘর ভাড়া বাবদ মাসে ১৬ লক্ষ ৮০ হাজার টাকা করে এক বছরে ২ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে প্রদান করা হলেও উক্ত টাকা শিক্ষকদের না দিয়ে দায়িত্বরত বিভিন্ন উপজেলার ম্যানেজার ও সুপারভাইজার মিলে আত্মসাত করেছে। বিভিন্ন উপজেলায় উক্ত প্রকল্পের দেখভালের দায়িত্বে থাকা সুপারভাইজার, ম্যানেজারসহ কর্মকর্তা-কর্মচারীরা মিলে কৌশলে শিক্ষকদের বেতন ও ঘর ভাড়ার টাকাগুলো আত্মসাত করেছে। শিক্ষকরা তাদের বেতন ভাতার টাকা ফিরে পেতে প্রধানমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সুদৃষ্টি কামনা করছে। না হয় বেতন ভাতার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণাও দেন। অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিভিন্ন উপজেলায় কর্মরত শিক্ষকরা।
পটিয়ার আবু তাহের নামের এক শিক্ষক বলেন পুরো বছর কাজ করার পর এক মাসের টাকাও পাননি। অথচ পটিয়া ইউনিয়ন ব্যাংকে আমার নামে করা স্যালারী একাউন্টে ম্যাসেজ আসছে বেতন জমা হয়েছে। এভাবে তারা চট্টগ্রামে শিক্ষকদের সাথে প্রতারণা করে আসছে। এ বিষয়ে পটিয়ার দক্ষিণ গৌবিন্দারখীল শিখন কেন্দ্র-১ এর শিক্ষক মোবারক হোসেন জানান, ৬ মাসের বেতন ভাতা এবং ঘরভাড়া বাবদ আমার কাছে ম্যাসেজ আসছে ৩৯ হাজার টাকা কিন্তু আমি পেয়েছি মাত্র ১৮ হাজার টাকা। অনেকে মাত্র ৫ হাজার ১০ হাজার টাকাও ধরিয়ে দিয়ে বাকী টাকা তারা জোর পূর্বক আগাম চেক বইয়ে স্বাক্ষর নিয়ে শিক্ষকদের বেতন ভাতার টাকাগুলো আত্মসাত করেছে।
এ বিষয়ে ওয়াহিদুল হক নামের এক কর্মকর্তা জানান শিক্ষকদের ৬ মাসের বেতন ভাতা প্রদান করা হয়েছে। বেতন ভাতার চেক বই আগাম স্বাক্ষর নিয়ে টাকা আত্মসাত করার প্রসঙ্গে জানতে চাইলে অনেক শিক্ষক নিয়মিত স্কুল করে না, তাদের বেতন ভাতা আটকানোর জন্য করা হয়েছে বলে দাবি করেন। গত ৬ মাসের বেতন সব শিক্ষকদের প্রদান করা হয়েছে বলেও দাবি করেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ প্রকল্পটা সরাসরি মন্ত্রনালয় থেকে দেখবাল করেন। মাঠ পর্যায়ে যারা দায়িত্বে রয়েছে তারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়লেও জেলা উপজেলায় আমাদের হাতে কোন দায়িত্ব দেয়নি, যার কারণে বিস্তারিত কিছু বলতে পারবে না বলে জানান।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ