আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের পাশে রিকশাচালকের মৃত্যু
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাশে আইডিবি ভবন সংলগ্ন রাস্তায় শাহাবুদ্দিন (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় রিকশাচালক।
বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানা। মারা যাওয়া ব্যক্তি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
তিনি জানান, আজ আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাশে আইডিবি ভবন সংলগ্ন রাস্তায় শাহাবুদ্দিন নামে ওই রিকশাচালক মাথা ঘুরিয়ে পড়ে যান। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি অসুস্থতাজনিত মৃত্যু। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান