ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নানা আয়োজনে খানসামায় ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৪-১-২০২৩ দুপুর ৪:৫১
ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ'- প্রতিপাদ্যকে উপজীব্য করে দিনাজপুরের খানসামায় নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
৪ জানুয়ারী (বুধবার) সকালে ছাত্রলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আনন্দ র‌্যালি হয়। র‌্যালিটি ছাত্রলীগের কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
 
এরপরে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এরশাদ জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরোকঝাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান  ও খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল ও উপজেলা ছাত্রলীগের আওতাধীন ইউনিয়ন, কলেজ, মাদ্রাসা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
 
আলোচনা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ৭৫টি বৃক্ষরোপণ করা হয়।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়