রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তছির উদ্দিনের দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আরাজি গোপিনাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নেকমরদ বঙ্গবন্ধু কলেজের অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক তছিরউদ্দিন (৭৯) গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা তছিরউদ্দিন বিকেল ৫টায় তাঁর গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ওইদিনেই বিকেলে তার বাড়িতে রাণীশংকৈল থানার ওসি জাহিদ ইকবালের সঙ্গীয় পুলিশসহ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ,স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্তানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied