কোনাবাড়ীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
"ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ এবার সম্মার্ট বাংলাদেশ বিনির্মান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাজীপুরের কোনাবাড়ীতে ক্ষমতাশীন আ.লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কোনাবাড়ী থানা ছাত্রলীগের কার্যালয়ে সভাপতি রাকিব হাসান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাওফিল আজাদ রাফির সঞ্চালনায় আলোচনাসভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি)।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছাত্রলীগকে তৈরি করেছিলেন এই দেশকে
স্বাধীন করার জন্য।কাজেই তোমরা যে ছাত্রলীগের নেতৃত্ব করো আমরা সবাই ছাত্রলীগের মাধ্যমে এখানে এসেছি। মন্ত্রী আরো বলেন, এই ঐতিহ্য বাহী সংগঠনের মাধ্যমে সব কিছু হয়েছে।
ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশ স্বাধীন পর্যন্ত যতো আন্দোলন সংগ্রাম হয়েছে । কাজেই কোনাবাড়ীতে যারা নেতৃত্ব পেয়েছো তোমাদের কাছে যেন সেই গৌরব ঐতিহ্য সুরক্ষিত থাকে এবং বৃদ্ধি পায়। সেই গৌরব যেন কোন ভাবেই নষ্ট না হয় সেদিকে সকলকে খেয়াল রাখার আহবান জানান মন্ত্রী।
এসময় কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি এ্যাড.আব্দুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এম এ উপস্থিত ছিলেন। এছাড়াও কোনাবাড়ী থানা আ.লীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ