মাতৃত্বকালীন সুবিধা ও বেতন ভাতা পরিশোধ না করার অভিযোগ যমুনা ডেনিমস লিঃ বিরুদ্ধে
বাংলাদেশ শ্রম আইন ২০০৬,সংশোধিত শ্রম আইন ২০১৮, শ্রম বিধিমালা ২০১৫ বিধান মোতাবেক প্রসূতিকল্যান সুবিধা ও স্ববেতনে মাতৃত্বকালীন ছুটি প্রদানের কথা থাকলেও কোন নিয়ম কানুনের তোয়াক্কা করছেনা যমুনা ডেনিমস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ। যমুনা ডেনিমস লিমিটেড কারখানার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন গর্ভবতী শ্রমিক পারভীন বেগম (৩২)।
এই বিষয়ে প্রতিকার চেয়ে বুধবার (৪ জানুয়ারি) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী ওই নারী ।
অভিযোগ সূত্রে জানাযায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় অবস্থিত যমুনা ডেনিমস লিমিটেড কারখানাটি। ভুক্তভোগী ওই নারী শ্রমিক ২০১৭ সনের ১৩ ফেব্রুয়ারী থেকে কাটিং সেকশনের নাম্বার ম্যান হিসেবে কাজ করে আসছিলেন। বর্তমানে তিনি সন্তান সম্ভবা ইউএসজি রিপোর্ট অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারী সম্ভাব্য দ্বিতীয় সন্তান প্রসবের তারিখ।
তিনি প্রয়োজনীয় কাগজপত্র এইচ আর ম্যানেজার এসএম সেলিম রেজার কাছে জমা দিয়ে স্ব বেতনে মাতৃত্বকালীন ছুটির আবেদন করেছিলেন। কিন্ত গত ৩১ ডিসেম্বর তার প্রসূতি কল্যাণ সুবিধা ও বেতন ভাতা কোন কিছুই পরিশোধ না করে শূন্য হাতে ছুটি মঞ্জুর করেন কর্তৃপক্ষ।
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও কোনাবাড়ী থানার সভাপতি মোঃ আশরাফুজ্জামান বলেন,শ্রম আইনের ৪৬ ধারা বিধান মতে অব্যবহীত ৮ সপ্তাহ ও সন্তান প্রসবের প্রমাণ পেশ করার পর পরবর্তী ৮ সপ্তাহ তিন কর্মদিবসের মধ্যে আইনানুগ পাওনাদি পরিশোধ করার নিয়ম রয়েছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ অদ্যাবধি তার আইনগত পাওনাদি পরিশোধ করার উদ্যোগ গ্রহণ না করে তার আইনগত অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা করে যাচ্ছে। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা আইনের চরম লংঘন এবং দুঃখজনক ঘটনা।
এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য কলকারখানা ও প্রতিষ্টান অধিদপ্তরের প্রতি আহবান জানান। এবিষয়ে জানতে যমুনা ডেনিমস লিঃ এডমিন ম্যানেজার সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,তার টাকা রেডি আছে সে আসেনা কেন? সে আসলেই টাকা নিতে পারবে।
কিন্ত ভুক্তভোগী বলছেন ভিন্ন কথা। সে নিজেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন একাধিকবার। এইচ আর ম্যানেজার ফোন রিসিভ করেননা। তিনি বলেন, টাকা না দিয়ে টালবাহানা শুরু করেছে। কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে ডাহা মিথ্যা কথা। উল্টো আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি।
প্রীতি / প্রীতি
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ