সিডিএতে অফিসারদের দপ্তর পরিবর্তন নিয়ে গণঅন্তোষ
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) একাধিক অফিসারদের দপ্তর পরিবর্তন, দপ্তর পরিবর্তনে সিনিয়র, জুনিয়র সমন্বয় না হওয়ায় গণঅসন্তোষ দেখা দিয়েছে। যার কারণে দাপ্তরিক কার্যক্রমে থমকে গেছে বলে বিভিন্ন সূত্রে জানায়।
জানা গেছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) গত ২৮ ডিসেম্বর ভারপ্রাপ্ত সচিব অমল গুহ’র স্বাক্ষরিত এক আদেশে হঠাৎ কয়েকজন কর্মকর্তার দপ্তর পরিবর্তন করা হয়। অনেকের অফিসার হওয়ার মত যোগ্যতা না থাকলেও অফিসার পদে বসানো হয়েছে। যেটা নিয়ে সিডিএ অফিসারদের দেখা দিয়েছে ক্ষোভ অসন্তোষ। যে সব অফিসারদের দপ্তর পরিবর্তন করা হয়েছে সেকশান অফিসার অর্থরাইজেশন শাখা-১ থেকে সরিয়ে জমির উদ্দীনকে জনসংযোগ কর্মকর্তা ও চেয়ারম্যানের একান্ত সচিব দায়িত্ব দেয়া হয়েছে। সুবীর বড়ুয়াকে সেকশান অফিসার অথরাইজ শাখা-২ থেকে সরিয়ে সেকশান অফিসার অথরাইজ-১ এ দেয়া হয়েছে। নাছির আহমদ খাঁন সিকিউরিটি অফিসার (ভারপ্রাপ্ত) ও এস্টেইট শাখা থেকে সরিয়ে সেকশান অফিসার অথরাইজ-২ দেয়া হয়েছে। আব্দুল হান্নানকে এস্টেইট ল্যান্ড শাখা থেকে সিকিউরিটি অফিসার (ভারপ্রাপ্ত) ও এস্টেইট শাখার দায়িত্ব দেয়া হয়েছে। বিসিএস অফিসারদের পদ হলেও কোন যোগ্যতা না থাকা শর্তেও অনেকে বড় বড় পদে বসানো হয়েছে। সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের উপরে বসানোর অভিযোগ রয়েছে। এছাড়া আব্দুল হান্নান শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাশ হলেও তার অফিসার হওয়ার মত না। সিডিএ এস্টেইট শাখায় প্রায় ২০ বছরে কৌশলে দায়িত্বে থাকায় বিভিন্ন অনিয়ম দুর্নীতে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে আব্দুল হান্নানের সাথে তার দপ্তরে গিয়ে বক্তব্য জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি। দপ্তর বদলী হওয়ার প্রসঙ্গে এক কর্মকর্তা বলেন, যেখানে যার অভিজ্ঞতা নেই, যোগ্যতা নেই, সে বড় অফিসার এটা সিডিএর আইন পরিপন্থি, যার কারণে অফিস স্টাফদের মধ্যে গণঅসন্তোষ দেখা দিয়েছে। এতে সিডিএর সেবা থেকে বঞ্চিত হওয়া সম্ভবনা রয়েছে। চেয়রম্যানদের মহোদয়কে খাট করার জন্য সিডিএর একটি চক্র এ কাজ করেছে বলে দাবি করেন। এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, অনেক সময় দপ্তর পরিবর্তন হলে নতুন দপ্তরের কার্যক্রম স্বভাবিক নাও হতে পারে। তবে সিনিয়র জুনিয়রদের দপ্তর বন্টন নিয়ে কারো কোন আপত্তি দেখা দিলে সংশোধন করা হবে বলে তিনি জানন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ