৭২ ঘণ্টা আদালত বর্জনের ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া আইনজীবীদের
৭২ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি বিভিন্ন দাবিতে।আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থেকে এই কর্মসূচি শুরু করেছে আইনজীবীরা। চলবে আগামী ৯ জানুয়ারি (সোমবার) পর্যন্ত। এর ফলে ব্রাহ্মণবাড়িয়ার আদালতের এজলাসে কোনো আইনজীবী যাননি। ফলে দুর্ভোগে পড়েছে বিচারপ্রার্থীরা।ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ সংকট উত্তরণের বদলে তিনি উসকে দিয়েছেন। আইনজীবীদের আলোচনার মাধ্যমে তিন দফা দাবিতে আজ থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আমরা আদালত বর্জনের ঘোষণা দিয়েছি।দাবি গুলো হচ্ছে—ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ শারমিন নিগারের অপসারণ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুককে অপসারণ এবং জেলা জজ কোর্টের দুর্নীতিবাজ প্রধান নাজির মমিনুল ইসলামকে অপসারণ।এসব দাবি আগামী ৯ জানুয়ারির মধ্যে মেনে না নিলে আইনজীবীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে সমিতির সাধারণ সম্পাদক জানান।আদালতের একাধিক সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত একটি মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সঙ্গে বিচারক মোহাম্মদ ফারুকের বিতন্ডা হয়। এরই জেরে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। এরপর থেকেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়।
গত কয়েকদিন যাবত এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়ার আদালতপাড়া।বুধবার আইনজীবীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কর্মবিরতিতে যায় ব্রাহ্মণবাড়িয়া বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন। এরই প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল করে জেলা আইনজীবী সমিতি। বিক্ষোভ মিছিলে জেলা আইনজীবী সমিতি জেলা জজের অপসারণ দাবি করেন।আইনজীবীদের বিক্ষোভ মিছিলের পর পরই আইনজীবী সহকারী সমিতি আদালতে বেঞ্চ সহকারী-পেশকারদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনে বিক্ষোভ করেন।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা
Link Copied