জুড়ীতে নবাগত ইউএনও'র যোগদান
মৌলভীবাজার জেলার জুড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর দায়িত্ব নিলেন রঞ্জন চন্দ্র দে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা নবাগত ইউএনওর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
নতুন ইউএনও রঞ্জন চন্দ্র দে'র বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়। তিনি এর আগে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ৩৪ তম বিসিএস ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। দায়িত্ব গ্রহণকালে তিনি জুড়ী উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন সিলেট বিভাগীয় চার্জ অফিসার হিসেবে পদায়িত হওয়ায় নতুন ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন