ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন আ.লীগ নেতা তারেক শামস্ খান হিমু


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৫-১-২০২৩ বিকাল ৭:২৮

কনকনে শীতকে উপেক্ষা করে নাগরপুরের সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন দক্ষিণ টাঙ্গাইলের গর্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, সদ্য বিদায়ী বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম সদস্য, ৯০'র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের রাজপথে কাঁপানো সাবেক তুখোর ছাত্র ও যুবনেতা, মস্কো ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আ.লীগ টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা শাখার সদস্য, জননন্দিত কর্মীবান্ধব নেতা তারেক শামস্ খান হিমু।

বুধবার সন্ধ্যা সাতটা থেকে এলাসিন শামসুল হক সেতুর টোল প্লাজায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় তিনি ওখানে উপস্থিত সকল সাধারণ মানুষের সাথে তাদের বিভিন্ন কুশলাদি  নিয়ে আলোচনা করেন।

এরপর নলসন্ধ্যা কালিবাড়ি প্রাঙ্গনে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এরপর নাগরপুরস্হ ভারড়া শাখাইল কবরস্থান নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে উক্ত মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এক বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক শামস খান হিমু বলেন- "নাগরপুর আমার, আমি নাগরপুরের" আমি নাগরপুরের সন্তান, আপনাদের সন্তান। আপনাদের মাঝে আমাকে আসতেই হবে। এখান থেকে দূরে চলে যাওয়ার কোন সুযোগ নাই। বারবারই আপনাদের মাঝে ফিরে আসব। আমাদের উন্নয়ন চলমান। এরপরও এই এলাকার বিভিন্ন রাস্তাঘাটে দুরবস্থা। শেখ হাসিনার প্রতি, আমাদের প্রতি আস্থা রাখুন। তিনি যে কথা দেন সেই কথা তিনি  রাখেন। আমরা ধলেশ্বরী সেতু চেয়েছিলাম, আমরা পেয়েছি। আমরা কেদারপুরের সেতু চেয়েছি, তা পেয়েছি।

তিনি আরো বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আ.লীগ পুনরায় সরকার গঠন করতে পারে, আপনাদেরকে আমি কথা দিয়ে গেলাম এই এলাকার যতগুলো রাস্তায় সমস্যা আছে সকল সমস্যা সমাধান করা হবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর নাগরপুর দিয়ে যেতে চাই। অতীতে যেরকম পাশে ছিলাম, এখনো যে রকম আছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ এভাবেই আপনাদের সাথে থাকবো।

মাহফিল শেষ করে ডাঙ্গা একটি সামাজিক অনুষ্ঠান বাউল গানে অংশগ্রহণ করে সেখানকার উপস্থিত সকল সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

উপস্থিত সকল সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে  তাকে বরণ করে নেন।

সুজন / সুজন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক