ঠাকুরগাঁও- ৩ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৪ টা পর্যন্ত পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
মনোনয়নপত্র জমা দিয়েছেন- জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ,ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী,ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ, বাংলাদেশ ন্যাশনাল পার্টির সিরাজুল ইসলাম, জাকের পার্টির এমদাদুল হক ও স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায়।
পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার তকদির আলী সরকার জানান, আগামী ৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১লা ফেব্রুয়ারি। এ আসনে ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজা ৫০৪ জন। মোট ভোট কেন্দ্র ১২৮টি। বুথ ৮০৮ টি।
বিএনপি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় অন্যান্য আসনের মতো ঠাকুরগাঁও-৩ আসনটিও শূন্য হয়ে যায়। এ আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন জাহিদুর রহমান জাহিদ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied