ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মৌচাক থেকে মধু সংগ্রহ করে সংসার চলে মুকুলের


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-১-২০২৩ দুপুর ৩:২১
মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করেন মুকুল হোসেন। আর তা বিক্রি করেই সংসার চালাচ্ছেন। ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার  সংসার এভাবেই চলছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে এরান্দহ গ্রামের বাসিন্দা মুকুল হোসেন। স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে সংসার তার। 
 
বুঝ হওয়ার পর থেকেি বিভিন্ন গাছ বা বাসা-বাড়িতে মৌমাছির চাক কেটে মধু সংগ্রহ করেন। সেই মধু বিক্রি করে যে অর্থ আয় করেন তাই দিয়েই চলে তার সংসার।মুকুল হোসেন বলেন, ‘আমি প্রায় ২০-২৫ বছর যাবৎ মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করি। মৌচাক কেটে মালিকদের অর্ধেক আর আমি অর্ধেক নিয়ে থাকি। প্রতি কেজি মধু ৭০০ থেকে  ১,০০০ টাকা পর্যন্ত বিক্রি করি। এতে করে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আয় করি। এর থেকে প্রতিদিনের খরচ বাদে যা থাকে তা সঞ্চয় করে রাখি ভবিষ্যতের জন্য।
 
তিনি আরো জানান, উপজেলার বিভিন্ন এলাকার গ্রামে গ্রামে ঘুরে মধু সংগ্রহ করে ভালোভাবে সংসার চালাতে পারলেও বর্তমানে পর্যাপ্ত মৌচাক না পাওয়ার কারনে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। 
 
মধু ক্রেতা নুরুল হক নয়ন বলেন, ‘মৌমাছির চাকের মধু সব সময় পাওয়া যায় না। এখন সবকিছুতে ভেজাল থাকে। তাই বাড়ি থেকে চাক কাটার মূহুর্তে ভেজালমুক্ত মধু পাওয়া যায়।
 
রায়গঞ্জের বাসিন্দা আবির হাসান জানান, বাজারের ব্যবসায়ী দোকানগুলোতে যে মধু পাওয়া যায় তাতে বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য দেয়া থাকে। যা ক্ষতিকারক। আর চাকের খাঁটি মধু শরীরের জন্য উপকারী।বিশেষজ্ঞ ডাক্তার বলছেন,খাঁটি মধু মানুষের সর্দি-কাশি দূর করে। এছাড়া শক্তিবৃদ্ধিসহ শরীরের বিভিন্ন উপকারে আসে। আর ভেজাল মধু মানুষের শরীরের জন্য ক্ষতিকারক।মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করেন মুকুল হোসেন। আর তা বিক্রি করেই সংসার চালাচ্ছেন তিনি। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার