ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে ৮ বছরের শিশুর লাশ উদ্ধার সৎ মা আটক


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ৬-১-২০২৩ দুপুর ৩:২১

পিরোজপুরের নাজিরপুরে মাটিভাংগা কলেজ মোড় এলাকা থেকে আরিফা নামের ৭ বছরের এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে নাজিরপুর থানা পুলিশ।  এঘটনায় বৃহস্পতিবার ৫ জানুয়ারী রাতে মৃতের সৎ মা আয়েশা (২২) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। মৃত আরিফা উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের আবুবক্করের মেয়ে, এবং সৎ মা আয়েশা আবুবকরের চত‚র্থ স্ত্রী।  

এবিষয়ে মৃত আরিফার দাদী মাহিনুর বেগম জানান, ২ বছর আগে আরিফার মা (কুলসুম বেগম) এর সাথে আমার ছেলে আবুবকরের বিবাহ বিচ্ছে হয়,এর পর থেকেই আরিফা আমার কাছে থাকে, সে বর্তমানে ক্লাস ওয়ানে পড়ে। গতকাল ৫ জানুয়ারি আমার নাতি স্কুল থেকে দুপুর ২ টার দিকে বাড়ীতে ফিরলে, তার বাবা আমাকে ফোন দিয়ে তার বাড়ীতে যেতে বললে আমি ওকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দেই। বিকাল ৪ টার দিকে আরিফার বাবা বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে আমার কাছে আসলে আমি তাকে বলি ওকে পাঠিয়ে দিয়েছি। এর পরে বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিতে নিতে একপর্যায়ে সন্ধ্যায় বাড়ীর পিছনে খালের পাড়ে আরিফার মৃত্যুদেহ পড়ে থাকতে দেখলে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে খবর দিলে মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত উপ-পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পরবর্তীতে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির এসে রাত আনুমানিক ৮ টার দিকে মৃতদেহ সহ সৎ মা আয়েশাকে আটক করে থানায় নিয়ে যান।

এবিষয়ে স্থানীয় ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ লিপু শরীফ বলেন, ওই সৎ মা তিনি নিজেই স্থানীয় লোকজনের সম্মুখে আরিফাকে হত্যার বিষয় স্বীকার করে বলেন আমি তাকে কম্বল চাপা দিয়ে মেরে ফেলে রেখেছি।

এবিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন করিবর জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই, লাশ উদ্ধার করি এবং ভিক্টিমের সৎ মা আয়েশাকে আটক করে থানায় নিয়ে আসি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে, লাশ মায়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা প্রক্রীয়াধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন