পটুয়াখালীর দুমকিতে মানবতার যাত্রার উদ্যোগে ও মানবিক পৃথিবী ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরন অনুষ্ঠিত
পটুয়াখালী জেলার দুমকী উপজেলার পীরতলা বাজার এলাকায় মানবতার যাত্রার উদ্যোগে ও মানবিক পৃথিবী ফাউন্ডেশন পটুয়াখালীর সার্বিক ব্যবস্থাপনায় গতকাল গরিব অসহায় মাদ্রাসার এতিম ছাত্র ছাত্রী ও খেটে খাওয়া হতদরিদ্র বয়স্ক মা-বাবাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীত উপকরণ হিসেবে কম্বল উপহার পেয়ে সকলেই খুব উচ্ছসিত ও আনন্দিত। সমাজের বিত্তশালী দানশীল ব্যক্তিবর্গদের মানবিক এই মহান খেদমতে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন অত্র ফাউন্ডেশনের সদস্যরা।
পটুয়াখালী জেলার টিম লিডার খন্দকার মুহাম্মদ ত্বহা দৈনিক সকালের সময়কে বলেন, দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। অনেক জায়গায় বৃষ্টির ফোটার মত কুয়াশা পড়ছে।চারদেয়ালের মধ্যে থেকেও শীত যেন মানছে না। তবে ভাসমান, ভাঙ্গা ঘরে বসবাসরত মানুষদের আহাজারি কি আমরা অনুভব করতে পারছি? এর সাথে সাথে জেলার বিভিন্ন এলাকায় প্রচন্ড কনকনে ঠান্ডার কারনে সর্দি কাশি শ্বাসকষ্ট সহ নানাবিধ ঠান্ডা জনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। শীতের তিব্রতা ও ভয়াবহতা থেকে গরিব অসহায় ছিন্নমূল হতদরিদ্র পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত এতিম শিশু এবং বয়স্কের একটু উষ্ণতার পরশ বুলাতেই আমাদের এই কমর্সুচী হাতে নেয়ার মুল উদ্দেশ্য।
তিনি আরও বলেন-্ ইনশাআল্লাহ পুরো জানুয়ারী মাস জুড়েই আমাদের এই মানবিক শীত উপকরণ বিতরণ কর্মসূচি চলমান থাকবে। আমাদের পরবর্তী কর্মসূচি গরিব অসহায় রিক্সা, ভ্যান,অটো ও হুন্ডা চালকদের মাঝে শীত উপকরণ হিসেবে কান টুপি বিতরণ কর্মসূচি পালন। যা খুব শীঘ্রই বিতরণ কার্যক্রম শুরু করবো।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied