ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ভূয়া ইমিরেটাস অধ্যাপক মাওলানা সাদেক নামে বছরের শুরুতে ১০০ অভিযোগ


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ৬-১-২০২৩ রাত ৯:৩৪
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিষ্ঠাতা ভুয়া ইমিরেটাস অধ্যাপক মাওলানা আবুল হাসান মুহাম্মদ সাদেকের নামে সরকারি বেসরকারি ১০০ দপ্তরে অভিযোগ জমা পরছে। দৈনিক সকালের সময়ের অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে। গতকাল ৫ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অভিযোগ জমা দেয়ার মাধ্যমে শেষ হয় ১০০ অভিযোগের পরিসংখ্যান। গতকাল ৫ জানুয়ারি বৃহস্পতিবার সর্বশেষ অভিযোগটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দেয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান ড. আনিছুর রহমান। বাংলা একাডেমি থেকে ভুয়া ইমিরেটাস উপাধি সাদেকের আজীবন সদস্য পদ প্রত্যাহার করতে চলতি বছরের প্রথম দিনেই বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দেয়া হয়েছিল দৈনিক সকালের সময়ের পক্ষ থেকে। এর পরে ধারাবাহিক ভাবে সরকারের সমস্ত দপ্তরে তার নামে অভিযোগ জমা হতে থাকে।
 
বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে ১৯৯৬ সালে রাজধানীর উত্তরায় এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা পেয়েছিলো। যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে দীর্ঘ ২৬ বছর বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করে এই ভুয়া ইমিরেটাস প্রফেসর আবুল হাসান মুহাম্মদ সাদেক। তিনি টানা ২৫ বছর উপাচার্যের পদ দখল করে আছে। ২০০৯ সালে সাদেকের উপাচার্য মেয়াদ শেষ হলেও পরবর্তী ১২ বছরে সরকারের পক্ষ থেকে সেখানে নতুন উপাচার্য নিয়োগ দেয়া হয়নি। অদৃশ্য সুবিধার কারনে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সাদেকে এমন দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। 
 
এই ভুয়া ইমিরেটাস প্রফেসর আবুল হাসান মুহাম্মদ সাদেক তার পুত্র জাফর সাদেককে সাথে নিয়ে ট্রাস্টি বোর্ড পরিচালনা করে এবং এই পিতা পুত্রের স্বাক্ষরিত সনদ বিতরণ করা হয়। যা সম্পূর্ন অবৈধ। ২০০৯ সালের পরে সেখানে কোন উপাচার্য না থাকলেও ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়টি এক অবৈধ সমাবর্তন আয়োজন করে। সেই অবৈধ সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন তৎকালীন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। চিহ্নত যুদ্ধপরাধীদের নিয়ন্ত্রিত এই বিশ্ববিদ্যালয়ের অবৈধ সমাবর্তনে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আক্তারুজ্জামান।
 
কেন এমন অবৈধ সমাবর্তনে অংশ নিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আক্তারুজ্জামানের সাথে দৈনিক সকালের সময়ের পক্ষে থেকে ব্যাখ্যা জানতে চাইলে তিনি ওই বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে আরো খোঁজ নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। একই প্রশ্নের উত্তর এড়িয়ে যায় সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সাবেক এই শিক্ষা মন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিয়ে সাংবাদিকরা বারাবাড়ি করছে বলে উল্লেখ করেন দেশের সকল মানুষেকে নিয়েই সরকার একটি ক্ষেত্রের উন্নতি করতে পারে। কোনকিছু সরকারের একার পক্ষে সম্ভব নয়।
 
বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার কাছে জানতে চাওয়া হয়েছিল একজন ভুয়া ইমিরেটাস প্রফেসরকে বাংলা একাডেমি কেন আজীবন সদস্য করছে। মহাপরিচালক দৈনিক সকালের সময়েকে জানিয়েছেন সাদেকের সম্পর্কে এর আগে তাকে কেউ তথ্য দেয়নি। মুহম্মদ নূরুল হুদা ১২ই জুলাই ২০২১-এ বাংলা একাডেমির মহাপরিচালক পদে দায়িত্বগ্রহণ করে সাদেক ভুয়া ইমিরেটাস প্রফেসর তা তিনি দৈনিক সকালের সময়ের মাধ্যমে জানতে পারেন। ভুয়া ইমিরেটাস উপাধি ব্যাবহার করা সাদেকে বাংলা একাডেমি থেকে সদস্য পদ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।
 
এর আগে বাংলা একাডেমির বর্তমান সভাপতি লেখক সেলিনা হোসেনকে সাদেক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অ্যাওয়ার্ড দিয়েছে ২০২২ সালের শেষের দিকে।

এমএসএম / এমএসএম

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন

কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা