ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে ট্রাক উল্টে নিহত ২ আহত ১


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১৭-৭-২০২১ বিকাল ৫:৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসিএ বাজার এলাকায় লবনভর্তি ট্রাক উল্টে দুইজন নিহত ও দাঁড়িয়ে থাকা তিন যাত্রীসহ পাঁচজন ৫জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল পৌণে আটটার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো একটি ব্যাটারীচালিত অটোরিক্সার ওপর উঠে গেলে দুর্ঘটনাটি ঘটে। এসময় ট্রাকচালক ও ট্রাকের অন্যান্য স্টাফরা পালিয়ে যায়। দুর্ঘটনার পর থেকে কমপক্ষে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

দুর্ঘটনায় নিহত হয়েছেন অটোরিক্সাচালক মিজানুর রহমান(৩৫) ও নেত্রকোণঅ জেলার কলমাকান্দা থানার মোফাজ্জল হোসেনের স্ত্রী মালোকা বেগম (৪৫)। আহত হয়েছেন দাঁড়িয়ে থাকা তিন যাত্রীসহ পাঁচজন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, খবর পেয়ে মাওনা চৌরাস্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সাথে নিয়ে নিহতদের উদ্ধার করা হয়। পরে রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

এমএসএম / এমএসএম

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার

কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১

দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন

মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল

আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু

রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা