পটুয়াখালীতে মানবিক পৃথিবী ফাউন্ডেশনের উদ্দ্যেগে কম্বল বিতরণ
পটুয়াখালীতে পৌর ভূমি অফিস মাঠে গরিব অসহায় খেটে খাওয়া ১০০শো হতদরিদ্র ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ করেন মানবতার যাত্রার উদ্যোগে ও মানবিক পৃথিবী ফাউন্ডেশন নামের একটি সংগঠন। শীত উপকরণ হিসেবে কম্বল উপহার পেয়ে সকলেই খুব উচ্ছাসিত ও আনন্দিত হতদরিদ্র ব্যক্তিরা বলেন এই শহরে অনেক বিত্তবান লোক আছেন যারা ইচ্ছে করলেই অসহায় মানুষের পাশে দাড়াতে পারেন।
শুনেছি নেতারা কম্বল দিতেছে তাদের কাছে গেলে দেওয়া শেষ হয়েছে আমরা আসলে পাইনা যাদের আছে তারা পায়। আপনারা আমাদের খোজ নিয়ে এইখানে আসতে বলেছেন এবং আমাগো সবাইরে কম্বল দিয়েছেন আমরা অনেক খুশি।সমাজের বিত্তশালী দানশীল ব্যক্তিবর্গদের মানবিক এই মহান খেদমত এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন পটুয়াখালী জেলার টিম লিডার খন্দকার মুহাম্মদ ত্বহা। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সোহেল মাহামুদ।
সংগঠনের প্রধান মুহাম্মদ ত্বহা দৈনিক সকালের সময়কে বলেন, দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে, অনেক জায়গায় বৃষ্টির ফোটার মত কুয়াশা পড়ছে চার দেয়ালের মধ্যে থেকেও শীত যেন মানছে না। তবে ভাসমান ভাঙ্গা ঘরে বসবাসরত মানুষদের আহাজারি কি আমরা অনুভব করতে পারছি? এর সাথে সাথে জেলার বিভিন্ন এলাকায় প্রচন্ড কনকনে ঠান্ডার কারনে সর্দি কাশি শ্বাসকষ্ট সহ নানাবিধ ঠান্ডা জনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে শিশু এবং বৃদ্ধ মানুষ বেশি আক্রান্ত হচ্ছে শীতের তিব্রতা ও ভয়াবহতা থেকে গরিব অসহায় ছিন্নমূল হতদরিদ্র পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত এতিম শিশু এবং বয়স্কের একটু উষ্ণতার পরশ বুলাতেই আমাদের এই কমর্সুচী হাতে নেয়ার মুল উদ্দেশ্য। ইনশাআল্লাহ পুরো জানুয়ারী মাস জুড়েই আমাদের এই মানবিক শীত উপকরণ বিতরণ কর্মসূচি চলমান থাকবে। তাদের এই কর্মসূচীকে স্বাগত জানিয়েছে অসহায় হতদরিদ্ররা।
প্রীতি / প্রীতি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার