ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বাঞ্ছারামপুরে ১২০টি টেঁটাসহ নরসিংদীর ৪ জনকে আটক


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৭-১-২০২৩ দুপুর ৪:৬

১২০টি টেঁটাসহ নরসিংদীর ৪ জনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশ।আটককৃতরা হলেন- আশকর আলী (৬০) নরসিংদী জেলার মাধবদী উপজেলার চরদিঘলদী এলাকার আ. হামিদের ছেলে, একই এলাকার হাসেম মিয়ার ছেলে বাতেন মিয়া (৪৫), ছেকেন মিয়ার ছেলে খোকন মিয়া (৪০) ও ছানাউল্লাহর ছেলে খাইদর মিয়া প্রকাশ হায়দর (৩৫)।

শুক্রবার (৬ জানুয়ারি) ভোর রাতে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউপির চরশিবপুর পশ্চিমপাড়া এলাকার এরশাদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বাঞ্ছারামপুরে থানার ওসি নূরে আলম জানান, এরশাদ মিয়ার বাড়িতে অভিযানকালে তল্লাশি করে ৬টি আটিতে মোট ১২০টি টেঁটা উদ্ধার করা হয়। 

আটককৃতরা জেলার বিভিন্ন জায়গায় ভাড়ায় মারামারি করে থাকে। তারা নরসিংদী জেলার রায়পুরায় মারামারি করার জন্য এরশাদ মিয়ার বাড়িতে সংঘবদ্ধ হয়েছিলো। ভাড়া করা আসামিদের আশ্রয়দানকারী এরশাদ মিয়াকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রীতি / প্রীতি

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ

রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি