ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট, ইউএনও'র নির্দেশনা উপেক্ষিত  


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭-১-২০২৩ দুপুর ৪:৯

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা পৌরসভার ৩নং  ওয়ার্ড মহাদেবপুর  বড়বাজার এলাকায় শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ উঠেছে  কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। সরেজমিন গিয়ে দেখা যায়  প্রায় ৫৯ শতকের এই পুকুরের  এক-তৃতীংশ ভারাট করা হয়েছে বালুদিয়ে। কিছুসংখ্যক গাছ  কেটে রাস্তাবানিয়ে রাতের আধাঁরে এই অংশ ভরাট করা হয়েছে। 

 স্থানীয়দের অভিযোগ, পুকুরটি নিয়ে দুটি পক্ষের বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে উভয়পক্ষে মামলাও চলমান আছে। তবে শতবর্ষী পুকুরটির উপর বহুতল ভবন তুলতে ও বেশি দামে প্লট বিক্রি করতে পুকুরটি ভরাট করছে কলেজ রোডের বাসিন্দা গৌতম অধিকারীসহ কয়েকজন। আর এজন্য ট্রাকে ট্রাকে রাতদিন বালু ফেলা হচ্ছে পুকুরে। ইতিমধ্যে প্রভাবশালী একটি গ্রুপকে পুকুর ভরাটের দায়িত্ব দেয়া হয়েছে। তারা আরও জানান, শত বছর ধরে পুকুরটি নিত্য কাজে ব্যবহার হয়ে আসছে। পুকুরটিতে একসময় প্রচুর মাছ উৎপাদন হতো। এখনও অনেক মাছ ও জলজ প্রাণি ও উদ্ভিদ রয়েছে এ পুকুরে। বালু দিয়ে ভরাটের ফলে সবকিছু চাপা পড়ে গেছে। 

প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ইত্যাদি ভরাট করা বেআইনি। আইনের ৫ ধারা অনুযায়ী, প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বা অন্য কোনোভাবে ব্যবহার, ভাড়া, ইজারা বা হস্তান্তর সম্পূর্ন নিষিদ্ধ।  রীতিমতো সংস্কার ও নিরাপদ পানি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যামান আইনে। কোনো ব্যক্তি আইন  লঙ্ঘন করলে পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

বিদ্যামান আইনের তোয়াক্কা না করেই পুকুর ভরাটের মতো পরিবেশ বিপর্যায়ের কাজ করছে চক্রটি। এমন প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে নিন্দার ঝড়। সচেতন এক নাগরিক লিখেছেন । 

’সীতাকুণ্ড পৌর সদরের বড়বাজারে ভূমি দস্যুদের দ্ধারা প্রকাশ্যে চলছে শত বছরেরও বেশি পুরনো একটি দুর্গা মন্দিরের পুকুর ভরাট। পুকুরটির ভরাটের কাজ চলায় ইতিমধ্যে পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। তাছাড়া পুকুরটির আশেপাশে রয়েছে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা এবং অধিক সংখ্যক কাঁচা পাকা ঘরবাড়ি। 

পুকুরটি ভরাট হয়ে গেলে যদি কোন কারণে কখনো বড়বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন স্থানীয়ভাবে বসবাসকারীরা।ফলে বড়বাজার এলাকায় বসবাসরত হিন্দু কমিউনিটি ও অন্যান্য সম্প্রদায়ের মাঝে এবিষয়ে চরম চাপা ক্ষোভ বিরাজ করছে। তাই এই পুকুরটি ভূমি দস্যুদের দ্ধারা ভরাট বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উচিত দ্রুত আশু হস্তক্ষেপ ও পদক্ষেপ গ্রহণ করা’। 

জানতে চাইলে গৌতম অধিকারী জানান , আমি পুকুরের মালিক নই। আমি এসব বিষয়ে কিচ্ছু জানিনা, বলতেও পারব না। তবে এটি সত্য যে পুকুরটি এখন ময়লা-আবর্জনায় ভরে ডোবায় পরিণত হয়েছে। এটি প্রায় ব্যবহারের অনুপযোগী। পুকুরে মশা-মাছির উপদ্রব বেড়ে রোগজীবাণু ছড়াচ্ছে। পুকুর ভরাটের চেয়ে জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ। 

পুকুরটির মালিকানা দাবি করে সীবলী সালেম জানান , পুকুরের জায়গাটি আমাদের পৈতৃক সম্পত্তি। বদিউল আলম, এস এম মুরাদ, গৌতম অধিকারীসহ একটি পক্ষ জোরপূর্বক ভরাট করে এটি দখলের পাঁয়তারা করছে। আমরা তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, ইতিমধ্যে আমি পুকুরটি পরিদর্শন করেছি। ভরাটের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। পুকুর ও জলাশয় ভরাট বেআইনি।

প্রীতি / প্রীতি

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল