ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে মিলনমেলা


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৭-১-২০২৩ রাত ৯:৩৩

মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য, নান্দনিক ও আনন্দঘন পরিবেশে সাংবাদিকদের পারিবারিক মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের দরদরিয়া গ্রামের বাড়ি আঙ্গিনায় শনিবার দিনব্যাপী পারিবারিক মিলনমেলা ও বনভোজনে সাংবাদিকদের আমন্ত্রণে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান অংশগ্রহন করেন।

কাপাসিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীন সাংবাদিক শেখ তমিজ উদ্দিন আহমদ খোকা, মহসীন খান বকুল, সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমূখ।

মিলনমেলা ও বনভোজনে প্রধান আকর্ষণ সাংবাদিকদের স্ত্রী, পুত্র ও কন্যাদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টে খেলা এবং লাকি লটারী কুপন ড্র অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান ও অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

সুজন / সুজন

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস

নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান