আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
"আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার " এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া শনিবার সাভার উপজেলায় ভাকুর্তা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের পরিদর্শন কালে এ কথা বলেন।
শনিবার (৭ই জানুয়ারী) প্রধান মন্ত্রীর মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্পের আওতায় ভুমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষে ঢাকা জেলার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের ৪র্থ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।
আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভুমিহীন-গৃহহীন-ছিন্নমূল মানুষকে অন্তর্ভুক্তিমুলক উন্নয়নের আওতায় এনেছেন। সমাজের পিছিয়ে পড়া মানুষকে ২ শতক জমির মালিকানাসহ একক ঘর নির্মান করে দেন।
জমিসহ ঘরের মালিকানা পেয়ে তারা অর্থনৈতিক "উন্নয়নে অংশ নিচ্ছে এবং তাদের মুখে হাসি ফুটেছে "- শনিবার সাভারের ভাকুর্তায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মানাধীন গৃহ পরিদর্শনে এসে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, "মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" - প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গত ২০২১-২২ অর্থ বছর পর্যন্ত ৩ টি পর্যায়ে ২ লক্ষ গৃহ হস্তান্তর করা হয়েছে।
ভাকুর্তা আশ্রয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এখানকার উপকারভুগীদের সাথে কথা বলেন। এই সময় দৃষ্টি প্রতিবন্ধী, মৃত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্রী,ধর্মান্তীরিত অসহায় ব্যক্তি,অসহায় নারীসহ অবহেলিত নারীপুরুষ সকলেই আবেগপ্লুলত হয়ে পড়েন।
এই সময় ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, 'এ প্রকল্প বাস্তবায়নে ঢাকা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন খাস জমি চিন্হিত করে অবৈধ দখলদার উচ্ছেদ করে ভুমিহীনদের আশ্রয়ন প্রকল্পে ব্যবহার করা হচ্ছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ শিবলী সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সাভার উপজেলার নির্বাহী সহকারী কমিশনারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা, ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লিয়াকত রহমান।
সুজন / সুজন
বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, ইউএন’র নির্দেশে বন্ধ
রায়গঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমানের প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
একটি তিস্তা নদীর কারণে একটি জনপদ কীভাবে পশ্চাৎপদ হয়ে পড়েছে, রংপুর বিভাগ তার উদাহরণ
নোয়াখালীতে জায়গা দখল, চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
মধুখালীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার মানববন্ধন
মধুখালীতে মতবিনিময় সভায় হারানো ২০ টি বছর ফেরত চান সাংস্কৃতিক প্রতিমন্ত্রী খৈয়ম
নওগাঁয় আম সংগ্রহের সময় নির্ধারণ; ২২মে থেকে গুটি দিয়ে শুরু
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ত্রিশালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
তারাগঞ্জে ২৫ পিস ট্যাপেন্ডাডলসহ যুবক গ্রেফতার
আলফাডাঙ্গায় খাল পুনঃখননের উদ্বোধন
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ চ্যাম্পিয়ন রাজারহাট উপজেলা ক্রিকেটটিম