ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় আ’লীগ নেত্রীর জায়গা জোর পূর্বক দখলে নেয়ার অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-১-২০২৩ বিকাল ৫:১৭

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের সাব রেজিষ্ট্রার বাড়ি এলাকায় আওয়ামী লীগ নেত্রী জেসমিন আকতার তুলির জায়গা একটি গ্রুপ জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উক্ত জায়গার উপর আদালতের নিষেধাজ্ঞা থাকলেও আদালতের আদেশ অমান্য করে আবু সাদেক(৩৫),সহ বহিরাগত কিছু লোকজন নিয়ে অস্ত্র হাতে  জোর পূর্বক জায়গা দখলের মহড়া দেয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, পটিয়া পৌর সদরের সাব রেজিষ্ট্রার বাড়ি এলাকায় পটিয়ায় আ’লীগ নেত্রী জেসমিন আকতার তুলির সাথে পারিবারিক সহায় সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় গত ২১ নভেম্বর কিছু গাছপালা কেটে বিরোধীয় জায়গার উপর ইট, বালি, সিমেন্ট পাকা দেওয়াল দেয়ার চেষ্টা করে। এতে আ;লীগ নেত্রী জেসমিন আকতার তুলিসহ স্থানীয় লোকজন বাঁধা দিলে বহিরাগত কিছু সন্ত্রাসী হামলার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। গত ৯ নভেম্বর পটিয়া পৌর মেয়র উভয় পক্ষকে ডাকলেও এক পক্ষ আসেনি। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে গত ৫ ডিসেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত(দক্ষিণ) চট্টগ্রাম জেসমিন আকতার তুলি বাদী হয়ে মামলা করেন। আদালত উক্ত জায়গার উপর স্থিতিশীল অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য  গোপনে পাকা ভবন নির্মাণ করার চেষ্টা করলও পটিয়া থানা পুলিশ একাধিকবার বাঁধা দিলেও পুলিশের বাঁধা মানছে না বলে দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার এনায়েত জানান।  আওয়ামী লীগ নেত্রী জেসমিন আতার তুলির পারিবারিক জায়গা জোর পূর্বক দখলের বিষয়ে জানার জন্য আবু সাদেকের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও মোবাইলে  পাওয়া যায়নি।
এ বিষয়ে আ’লীগ নেত্রী জেসমিন আকতার তুলি বলেন, আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক রাতারাতি জায়গা দখল করে ভবন নির্মাণ করার অপচেষ্ঠা করছে। পুলিশের আইনী সহায়তা চাইলে যথাযত সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন।
এ বিষয়ে পটিয়া পৌরসভার কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি গোফরান রানা বলেন, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে পৌরসভা ও থানায় অভিযোগ করছিল তুলি, উভয় পক্ষের সাথে বৈঠক করে তিন মাস আগে সমাধান করা হয়েছিল। শুনছি এখন আদালতে মামলা করেছে, আদালতের চলে যাওয়ার পর থেবে এ নিয়ে আমরা কোন কিছু করার নেই বলে জানান।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী