ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় ঘর ভাংচুর লুটপাট


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ৮-১-২০২৩ বিকাল ৫:৫২

নেত্রকোণার দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা,বসতঘর  ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকার মারকাজুল উলূম আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও বসতঘরে দেশীয় অস্ত্র ধারা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় ১৯ জনের নাম উল্লেখ করে ও ২০/২৫ জন অজ্ঞাত নামা করে মামলা দায়ের করেছে ভুক্তভোগী শাহাদাত হোসেন। 

এ ঘটনা পরপরই জড়িত ৪জন কে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলেন ময়মনসিংহের গৌরীপুরের রানা(১৯),রবিকুল(১৮),ইমন(১৮),তুহিন(১৮)।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে (০৭ জানুয়ারি) শনিবার বিকালে শাহাবুদ্দিন,মোতালেবসহ ১৪ জনের নেতৃত্বে ও বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী রামদা,কিরিচ, কাতন সাবল,কুচ,লোহার রড,লাঠি-সোঠা, পিস্তল হাতে নিয়ে ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাড়িতে প্রবেশ করে হত্যার উদ্দেশে আক্রমণ করে। এসময় সন্ত্রাসীরা বাড়ির গেইট, টিনের চাল,ঘরের দরজা কুপিয়ে ভেঙে বসত ঘরে প্রবেশ করে তাদের হাতে থাকা রামদা নিয়ে কুপিয়ে ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও সাড়ে চার ভরি ওজনের স্বর্ণ মূল্য অনুমান তিন লাখ পঁচাশি হাজার টাকা লুট নিয়া যায়। এবং দেশীয় অস্ত্র দিয়ে  বসতঘর সংলগ্ন কওমী মহিলা মাদ্রাসা ও আসবাপত্র কুপিয়ে তছনছ করে ব্যাপক ক্ষতিসাধন করে।

শওকত হাসান বলেন, শাহাবুদ্দিন,মোতালেব সহ ১২-১৩ জনের এর নেতৃত্বে ও বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী আমাদের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর নগদ টাকা ও স্বর্ণ লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার সময় অসুস্থ মা ও বাবাকে কিল, ঘুষি ও লাথি মেরে জখম করে ও এই বিষয়ে মামলা মোকদ্দমা করলে পরবর্তীতে খুন জখম করে ফেলবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শিব্বির আহামেদ তালুকদার বলেন,এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ভুক্তভোগীদের আইনি সহায়তার পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত ৪জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এদিকে হামলাকারী সন্ত্রাসী শাহাব উদ্দিন এবং আব্দুল মোতালেবসহ সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার বিকেলে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত