ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

অবশেষে প্রত্যাহার হলেন কলাপাড়া এসিল্যান্ড


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৮-১-২০২৩ রাত ৯:৪৩

কলাপাড়ায় দুর্নীতি ও অনিয়মে আলোচিত সহকারি কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিকীকে অবশেষে প্রত্যাহার করে বরিশাল বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত
করা হয়েছে।

সূত্র জানায়, কলাপাড়াা উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকেই সরকারি খাস জমিতে বহুতল স্থাপনা, ই-নাম জারি সহ বিভিন্ন সরকারি কর্মকান্ড পরিচালনায় দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকী (পরিচিতি নম্বর ১৮২০২)। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। অবশেষে রাষ্ট্রপতির আদেশক্রমে ৫ জানুয়ারি ২০২৩ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারি সচিব মর্তুজা আল মুঈদ তার প্রত্যাহার আদেশে স্বাক্ষর করেন। যা সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব বরাবর আদেশের অনুলিপি প্রেরণ করা হয়।

এবিষয়ে জানতে কলাপাড়া ইউএনও শঙ্কর চন্দ্র বৈদ্য'র মুঠো ফোনে সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। 

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’