ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জাকিরুল জেল হাজতে


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৯-১-২০২৩ দুপুর ২:৪৪
দীর্ঘ দিন প্রেম করে গোপনে বিয়ে অতঃপর স্বামী স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে অর্থ আদায়। একতরফা বিবাহ বিচ্ছেদের পর আবার গোপন ছবি সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে ছেড়ে দিয়ে দীর্ঘ দিন পালিয়ে থাকার পর অবশেষে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক হয়ে জেল হাজতে জাকিরুল ইসলাম। 
 
মামলা সূত্র জানাগেছে, উপজেলার গদাইপুর ইউপির গদাইপুর গ্রামের আসমা বেগম (ছব্দ নাম) নামে জৈনক মহিলার নতুন বাজারে কসমেটিকস এর দোকান। ২০২০ সালের দিকে তোকিয়া গ্রামের করিম গাজীর ছেলে জাকিরুলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ০৬/১২/২০২০ তারিখ নোটারী পাবলিক কার্যালয় খুলনার মাধ্যমে বিবাহ হয়। বিয়ের পর হতে আসমার (ছব্দ নাম) পিতার বাড়ি ও পুরাইকাটী গ্রামের তার খালুর বাড়িসহ বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী রুপে মেলামেশা করতে থাকে। জাকিরুল চাকরি পেয়ে বাড়িতে উঠবে বলে আসমা (ছব্দ নাম)কে আশ্বস্ত করতে থাকে। স্ত্রীর বাঁধা উপেক্ষা করে মোবাইলে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও করে জাকিরুল। জাকিরুল অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে স্ত্রীর নিকট থেকে অর্থ আদায় করে পালিয়ে থাকে। উপায়ন্ত না পেয়ে আসমা বেগম (ছব্দ নাম) স্ত্রীর দাবী নিয়ে জাকিরুলের বাড়িতে উঠে বসে। জাকিরুল পালিয়ে থেকে ১৬/০৯/২০২১ ইং তারিখে ডিভোর্স পাঠায়। দীর্ঘ দিন খুজে না পেয়ে গত ১৫/১২/২০২২ ইং তারিখে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে। গত ২৯ ডিসেম্বর এস আই তাকবির হোসাইন পাইকগাছার পুরাতন ঈগল কাউন্টার সামনে থেকে দুপুর ২টার দিকে আটক করে। তদন্ত কর্মকর্তার আবেদনে ৪ ও ৫ জানুয়ারি রিমান্ডে এনে জিঙ্গাসাবাদ শেষ করে পুনরায় জেল হাজতে প্রেরণ করেছেন।
 
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জাকিরুলকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। পরবর্তীতে রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড মঞ্জুর হয়।রিমান্ড শেষে তাকে পুনরায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার