ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে প্রতিদিনই চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২১ বিকাল ৬:১৮
মহামারী করোনার সংক্রমণ রোধে ভোলার লালমোহনে প্রতিদিনই অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। তবুও যেন জনগণের মাঝে নূন্যতম সচেতনতা দেখা যাচ্ছে না।
আজ শনিবার দুপুরে লালমোহন উপজেলাধীন বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম। 
এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ও মাক্সবিহীন চলাচলের জন্য ৯জন কে ২২০০ টাকা জরিমানা করেন তিনি। পাশাপাশি পথচারীদের মাঝে মাক্স বিতরণ করেন তিনি।
এদিকে সরকার কর্তৃক ঘোষিত দুই সপ্তাহের লকডাউন আগামী ২৩ জুলাই পর্যন্ত শিথিল করায় ও  আসন্ন ঈদুল আজহা কে ঘিরে বাজারে সাধারণ মানুষের চলাচল বেড়েছে। 
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া, রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট, রায়চাঁদ, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজার, কালমা ইউনিয়নের ডাওরি বাজার, ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার বাজারসহ লালমোহন সদর বাজার ঘুরে দেখা গেছে, ঈদের কেনাকাটার জন্য বাজারে নারী-পুরুষ শিশুসহ বেড়েছে মানুষের সমাগম। তবে এদের বেশিরভাগের মধ্যেই মাক্স পরিধানে অনিহা লক্ষ্য করা গেছে।
তবে ক্রেতা-বিক্রেতা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি, পড়তে দেখা যায়নি মাক্স, মানছেন না সামাজিক দুরত্ব।
অন্যদিকে সাধারণ মানুষের সাথে সাথে পাল্লা দিয়ে  বেড়েছে ছোট বড় যান চলাচল। অতিরিক্ত যান চলাচলের ফলে দেখা গেছে যানজটের অতিপরিচিত চিত্র। 
তবে ছিলনা স্বাস্থ্যবিধির বালাই। মাক্স পরতে দেখা যায়নি অধিকাংশ চালক ও যাত্রী কে। লকডাউন শিথিলতার সাথে সাথে যেন করোনা কেও ছুটি দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত