সাভারে পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ৪
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ০৮ জানুয়ারী রবিবার মাদক কারবারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
ডিবি (উত্তর) ঢাকা জেলার এস আই জহিরুল ইসলাম, এস আই মোঃ শাহাদাত ও এ এস আই সুলতান মাহমুদ ফোর্সসহ সাভার-আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় আইনশৃংখলা রক্ষা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদ এর ভিত্তিতে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গত ০৮/০১/২০২৩ ও ০৯/০১/২০২৩ ইং তারিখ দুপুরে সাভার মডেল থানাধীন কাউন্দিয়া এলাকা হতে আসামী মোঃ বাবলু (৩৮) পিতা মৃত আব্দুর রহিম, সাং- দক্ষিন বিসিল, ১১নং রোড, বাসা নং- ৩৫১/এ, থানা- শাহ আলী, ডিএমপি, ঢাকা এ/পি সাং- সাগরের পুরাতন বাড়ীর ভাড়াটিয়া, পাঁচকানি, কাউন্দিয়া, থানা- সাভার মডেল, জেলা- ঢাকাকে ১২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকা হইতে রাহাতন (৫০), স্বামী- মোঃ মন্তাজ মিয়াকে ১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ও আব্দুস সালাম (৪৫) পিতা- মোঃ আমজাদ হোসেন, সাং- কলাপট্রি রেলবাগান, থানা ও জেলা- চাপাইনবাবগঞ্জকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
অপর একটি অভিযানে এস আই মোঃ শহিদুল ইসলাম পিপিএম সঙ্গীয় ফোর্সসহ আসামী সোঃ ফজলু শেখ, পিতা- আব্দুল মালেক শেখ, সাং- নাউলি, থানা- অভয়নগর, জেলা- যশোরকে ২ কেজি গাঁজাসহ আশুলিয়া থানাধীন বলিভদ্র এলাকা হইতে গ্রেফতার করেন।
এই বিশেষ অভিযান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর অংশ হিসেবে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম বার মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান পিপিএম- সেবা মহোদয়ের তত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এরকম সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, মাদক আইনে মামলা করে ঐ মাদক ব্যবসায়ীদের সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় হস্তান্তর করে উক্ত আসামীদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা রুজু করা হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied