ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ায় শ্রমিকের মৃত্যুর পর অবৈধ পার্কিংয়ে ‘নজর’


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৯-১-২০২৩ রাত ৯:৫১

চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় এক দোকান কর্মচারীর মৃত্যুর পর অবৈধ পার্কিংয়ে নজর পড়েছে প্রশাসনের। রবিবার সাতকানিয়া-বাঁশখালী সড়কের ডলুব্রিজ এলাকায় অবৈধভাবে পার্কিংয়ের অপরাধে ৪ সিএনজি, ২টি মোটর সাইকেল, ১টি মাইক্রো বাসকে জরিমানা করা হয়েছে। রবিবার এসব যানবাহনের চালককে ৫ হাজার ৯শ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। এরআগে সড়কটিতে মালামাল আনলোডের সময় পেছন থেকে অটোরিকশার ধাক্কায় নিহত হন আবু সৈয়দ নামে এক শ্রমিক।

দীর্ঘদিন ধরে অবৈধ সিএনজি স্ট্যান্ড বসানো হয়েছে ডলুব্রিজের উপরে। এছাড়া আদালত সড়ক, স্কুল রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক দখল করে অবৈধ পাকিং, দোকানের মালামাল রাখা হচ্ছে অবাধে। প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার অভিযান চালানো হলেও অবাধে ফের তাও দখল হয়েছে।

সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র একেএম মোর্শেদ বলেন, সড়কজুড়ে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে পৌরসভার পক্ষ থেকে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত হয়েছে। নিয়মিত মোবাইল কোর্টের পরিচালনার পাশাপাশি এসব স্থানে কমিউনিটি পুলিশ নিয়োজিত করার সুপারিশ করেছি। এছাড়া ১৮ বছরের কম বয়সী কেউ যাতে অটোরিকশা চালাতে না পারে সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

এদিকে শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত। এ ঘটনায় থানায় মামলা রেকর্ড হচ্ছে বলেও জানান তিনি।

সুজন / সুজন

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন