ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে সাংবাদিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিক নিহত হয়েছেন। আজ সোমবার (০৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের পরিচয় আশিকুল ইসলাম (২৭)। সে জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।
তিনি ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’ এর নিজস্ব প্রতিবেদক ছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফারুকী পার্ক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’ এর একটি মাসিক সভা শেষে অটোরিকশায় চড়ে কুমারশীল মোড়ের দিকে আসছিলেন আশিকসহ আরও কয়েকজন। বাতিঘর সংগঠনের সদস্যরা বেওয়ারিশ লাশের দাফন ও মুমূর্ষু রোগীদের রক্তদান করে থাকেন। আশিক এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর রায়হান নামের এক যুবক তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের উপর হামলা করে। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে আশিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বাতিঘর সংগঠনের প্রতিষ্ঠাতা আজহার উদ্দিন জানান, সদা হাস্যোজ্জল আশিক সাংবাদিকতার পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে বাতিঘরের হয়ে বেওয়ারিশ লাশের দাফন এবং রক্তদানের কাজে অংশ নিত। তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হত্যাকাণ্ডে জড়িত রায়হান ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন এর সত্যতা স্বীকার করে বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটি এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে সাংবাদিক আশিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
সুজন / সুজন
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা