ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পরকিয়ায় স্বামীকে খুন,২ বছর পর গ্রেফতার স্ত্রী


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১০-১-২০২৩ দুপুর ১১:১২
কক্সবাজারের কুতুবদিয়ায় পরকিয়ায় মজে নিজ স্বামীকে খুনের ২বছর পর স্ত্রীকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) রাতে চট্টগ্রাম ইপিজেড আকমল আলী পকেট গেইটস্থ ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। 
 
জানা যায়, ২০২০ সালের ২০ অক্টোবর উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলির পাড়া এলাকায় জনৈক নুরুল হকের ধানক্ষেতে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে কুতুবদিয়া থানাকে খবর দেন ভিকটিমের চাচা নাজের হোছেন। মরদেহটি ছিল ওই এলাকার মৃত ফেরদৌসের ছেলে মোঃ ইউনুস প্রকাশ পেটানের (৩৮)।
 
এ ঘটনায় ২০২০ সালের ২০ অক্টোবর কুতুবদিয়া থানা একটি অপমৃত্যু মামলা (০৪/২০) রুজু করা হয়।পরে  ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর একটি হত্যা মামলা (১৫/২১) রুজু করা হয়। 
 
পুলিশ জানিয়েছে, পেটানের স্ত্রী দিলজাহানকে গ্রেফতারে পর ক্লু-লেস এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে।  প্রধান আসামী পরকিয়ার মোহে নিজ স্বামীকে খুন করেছে বলে  অকপটে স্বীকার করেছে। সহযোগিদের নাম ঠিকানাসহ খুনের বিস্তারিত বর্ণনা দিয়েছে। আসামি বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি দিতেও রাজি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা