ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে পিস্তল ঠেকিয়ে লুন্ঠিন গ্রেফতার ৩ জন


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১০-১-২০২৩ দুপুর ১:১৯
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে  পুলিশ থানা এলাকা অভিযান পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লণ্ঠিত ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২,০০০/টাকা এবং লুণ্ঠন কালে ভয় দেখানোর কাজে খেলনা পিস্তল সহ তিনজন আসামিকে গ্রেফতার করেন গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। 
 
গোয়ালন্দ ঘাট থানায় মামলা নং ০৯ , তারিখ ৯/১ /২০২৩ ধারা ৩৯৪ পেনাল কোড এ ঘটনার সংঘটনের ১৫ ঘন্টার মধ্যে লুন্ঠিত মালামাল উদ্ধার সহ আসামিদের গ্রেপ্তার করার পর প্রশংসায় ভাসছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 
 
জানা যায়, গত রবিবার (৮ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যত্বরত থাকাকালীন সময়ে উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম আজাদ জরুরী বিভাগের পাশের একটি কক্ষে বসে ছিলেন। এ সময় দুজন দুর্বৃত্ত ওই কক্ষে প্রবেশ করে তার উপর অতর্কিত পিস্তল ও ধারালো ছুরি ঠেকিয়ে তার কাছে থাকা নগদ অর্থ ও তার ব্যবহত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং তারা তাকে তার কক্ষ বাইরে থেকে আটকে দিয়ে চলে যায়। পরে তিনি চিৎকার করলে হাসপাতালের অন্যান্য স্টাফরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এদিকে ঘটনার পরপরই হাসপাতালে উপস্থিত হয় থানা পুলিশের একটি টহল দল। এসময় পুলিশ সাথে নিয়ে ছিনতাইকারীদের পিছু নিয়ে কিছুদুর এগিয়ে গিয়ে ছিনতাই হওয়া ফোনে রিং দিলে খোয়া যাওয়া ফোনটি বেজে ওঠে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারি পালিয়ে যায়।
 
এ ব্যাপারে  এজাহার নামধারী আসামিরা হলো,রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার  নছর উদ্দিন সরদার পাড়া গ্রামের চেনুর উদ্দিন ফকিরের ছেলে রুবেল ফকির (সোনা)২৮, কুমড়াকান্দি গ্রামের মোহাম্মদ সালাম এর ছেলে ইমরান (২৭), হাউলী কেউটিল গ্রামের মোঃ গনির ছেলে রনি (২৩),।
 
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রবিবার ঘটনার পরে রাত থেকেই অভিযুক্তদের সন্দেহ করে তাদের পরিচয় শনাক্ত করে সোমবার দুপুরে লুণ্ঠিত মোবাইল ফোন, নগদ দুই হাজার টাকা ও একটি খেলনা পিস্তলসহ তাদের তিন জনকে গ্রেফতার করা হয়।
 
তিনি আরও জানান, রাতে তাদের কাছে থাকা খেলনা পিস্তল দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখিয়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে মামলার পর আগামীকাল সোমবার জেলা আদালতে সোপর্দ করা হবে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত