ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

চাকরি দিতে ‘টাকা নিয়ে আত্মসাৎ’ প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অভিযোগ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১০-১-২০২৩ দুপুর ৩:২২
দিনাজপুরের খানসামায় একটি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়ার চাকরি দেয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার শুশলি গ্রামের শেফালি নামের একজন চাকরী প্রার্থী ব্যক্তি।
 
উপজেলার জয়গঞ্জ গ্রামের শুশুলী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ গুলনাহার এবং ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তিনি।তার অভিযোগ, তার মা শুশুলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আয়া পদে নিযুক্ত ছিলেন। উনার বয়সের কারণে অবসর গ্রহণ করেন। বর্তমানে ওই পদটি শূন্য থাকার কারণে উক্ত পদে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমান তাকে যোগাযোগ করতে বলেন। দেখা করলে তাকে আয়া পদে চাকরি দেবেন বলে জানান সভাপতি। এরপর তাকে নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বসে চাকরির বিষয়ে মৌখিক চুক্তি করেন। তখন স্কুলের উন্নয়নের জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়।
 
চুক্তি অনুযায়ী, আগাম টাকা পরিশোধ করতে হবে বলে জানান সভাপতি ও প্রধান শিক্ষক। পরে নিজের সঞ্চয় করা ১লক্ষ ৮৫ হাজার টাকা স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি মশিয়ার রহমানকে দেন ভুক্তভোগী শেফালি বেগম। এবং বাকি ৮ লক্ষ ১৫ হাজার টাকা নিয়োগ পরীক্ষার পূর্বের দিন দিবে মর্মের সময় নেয়।তবে টাকা পাওয়ার পর আমাকে বাদ দিয়ে মোস্তফা কামালের স্ত্রীকে ১২ লক্ষ টাকার বিনিময়ে গোপনে নিয়োগ প্রদান করেন এবং যা স্থানীয়রা অবগত নয়।পরে আমি আমার দেয়া ১লক্ষ ৮৫ হাজার টাকা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে ফেরত চাইলে তারা আমাকে টাকা ফেরত দিবেনা মর্মে অস্বীকার করে।
 
ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে টাকা লেনদেনের ব্যাপারে সত্যতা জানতে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমত বিষয়টি স্বীকার করেছেন। কিন্ত আবার পরবর্তীতে বলেছেন না ভাই এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা, বানোয়াট কথা হয়তো।তার সঙ্গে আমাদের চাকরির বিষয়ে কোনো কথাবার্তা, টাকা নেয়া দেয়া এরকম একটা মিথ্যা অভিযোগ সে মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট ও ইউএনও স্যারের কাছে করে। পরে উনারা আমাদের দুই পক্ষকে ডেকেছিল। মূলত এখানে তৃতীয় পক্ষ রনি ও তছির বিষয়টি নিয়ে ঘোলাটে করছে সাক্ষাতে হলে বিষয়টি বলা যাইতো।
 
এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক গুলনাহার বেগম মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, কে বলেছে? আমরা টাকা নিছি? সব ভূয়া।সত্যতার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সত্য হইল এখন সামনা সামনি করতে হবে। আমি কারো সাথে লেনদেন করিনি বুঝছেন।আমার এখনো লেনদেন নাই কারো কাছে।সামনা সামনি আসেন কথা বলি এভাবে মোবাইলে ফির কথা বলা সম্ভব নাকি?এ বিষয়ে খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি। যদি ভুক্তোভুগীরা প্রমাণসহকরে অভিযোগ নিয়ে আসে, তবে অবশ্যই তদন্ত করে যথাযথ ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা আজাদ হোসেন রবিন গ্রেপ্তার