ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১০-১-২০২৩ দুপুর ৩:৪৫

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শীতার্ত দুস্থ মানুষের মাঝে প্রশিকার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্টপোষকতায় দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায় মঙ্গলবার (১০ জানুয়ারী) সকালে কালিরবাজারস্থ প্রশিকা ফুলছড়ি উন্নয়ন এলাকা কার্যালয়ে উপজেলার শীতার্ত ২শ’ টি পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান। প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশেষ অতিথি ছিলেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী এবং প্রশিকার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রান ও পুনবার্সন কর্মসূচির উপপরিচালক ও বিভাগ প্রধান নুরুল ইসলাম রেনু, গাইবান্ধার এলাকা ব্যবস্থাপক রিপন খান, ফুলছড়ি উন্নয়ন এলাকা ব্যবস্থাপক শামসুল আলম, শাখা ব্যবস্থাপক আলতাফ হোসেন, মোশারফ হোসেন, সুরেশ চন্দ্র রায় প্রমুখ। প্রশিকার কর্মকর্তারা জানান, প্রশিকা ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এবছর গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার ৮০০টি কম্বল বিতরণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব