গফরগাঁওয়ে ড্রামট্রাক উল্টে হেলপারের মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুর ড্রামট্রাক উল্টে গিয়ে অপু মিয়া (২০) নামের একজন হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় একটি বালুখলাতে এ ঘটনাটি ঘটে। সে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার ছোটআজলদী এলাকায় আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালুবাহী একটি ড্রামট্রাক মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় দিকে হোসেনপুর টু গফরগাঁও আঞ্চলিক সড়কের পাশে দিঘীরপাড় এলাকায় একটি বালুখলাতে নামতে গিয়ে ড্রামট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার অপু মিয়া মারা যায়।
পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied