ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

জুড়ীতে গৃহবধূর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১০-১-২০২৩ দুপুর ৪:৮
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় যৌতুকের  দাবিতে স্ত্রীকে  নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে স্ত্রীর  স্বজনদের করা মামলার পর কয়েছ আহমদ (২৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কয়েছের বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে। এর আগে ৯ ডিসেম্বর দুপুরে স্বামীর বাড়ি থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
 
পরিবার, মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের যোগীমোড়া গ্রামের বাসিন্দা রইছ আলীর মেয়ে রীমা আক্তারের (১৯) সঙ্গে পার্শ্ববর্তী সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহরের বাসিন্দা আবদুল কাদিরের ছেলে কয়েছ আহমদের বিয়ে হয়। কয়েছ চট্টগ্রাম শহরে ট্রাক চালান। বিয়ের পর কয়েছ ও তাঁর পরিবারের সদস্যরা ট্রাক কেনার জন্য যৌতুক হিসেবে রীমার কাছে একাধিকবার টাকা দাবি করেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা তুলে ধরে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন রীমা। এ কারণে তাঁর ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। আরো জানা যায়, গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকেও রীমা মুঠোফোনে কেঁদে কেঁদে নির্যাতনের কথা স্বজনদের জানান। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েছের ছোট ভাই জাবেদ মুঠোফোনে রীমা আত্মহত্যা করেছেন বলে তাঁর স্বজনদের খবর দেন। পরে রীমার স্বজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘরের আড়ার সঙ্গে রীমার লাশ ঝুলতে দেখেন তাঁরা। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
 
লাশ উদ্ধারের পর কয়েছকে আটক করে পুলিশ হয়। রাত সাড়ে ১১টার দিকে রীমার মা সারি বেগম (৪১) বাদী হয়ে কয়েছ ও তাঁর বাবা আবদুল কাদিরকে (৬০) আসামি করে জুড়ী থানায় মামলা করেন। যৌতুকের দাবিতে তাঁরা নির্যাতনসহ রীমাকে আত্মহত্যায় প্ররোচনা জোগান বলে এজাহারে উল্লেখ করা হয়।
 
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মহসীন তালুকদার  বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত গৃহবধূর শরীরে, গলায় ফাঁসের চিহ্ন ছাড়া আর কোনো আঘাত দেখা যায়নি। আটক কয়েছকে রীমার মায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদরের  ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড

বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান

নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।

সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের

‎উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড