ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় ডাবলুগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির কার্যক্রম উদ্বোধন


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১০-১-২০২৩ বিকাল ৫:১৮

কলাপাড়ায় ডাবলুগঞ্জ ইউনিয়নে ডাবলুগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের ২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার শেষ বিকেলে সাবেক অধ্যক্ষ ও ডাবলুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান, ডাবলুগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের সভাপতি দেলওয়ার হোসেন শিকদার প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। ডাবলুগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক/ অধ্যক্ষ অনিত্য কুমার হাওলাদার সভাপতিত্বে ও ডাবলুগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের  সহকারি প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরকারি মোজহার উদ্দিন বিশ্বাস কলেজের অধ্যাপক মো. মোস্তাফিজুর, প্রভাষক সোহাগ শিকদার, ডাবলুগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহবদ্দিন মুন্সী প্রমুখ। 
এসময় আরো উপস্থিত ছিলেন হাজী আবদুস সোবহান শিকদার মডেল একাডিমর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মরিয়ম লাভলী, হাজী আবদুস সোবহান শিকদার মডেল একাডিমর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক, ডাবলুগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের শিক্ষক/ শিক্ষিকাু মন্ডলী, ডাবলুগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী, ডাবলুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য/ মহিলা সদস্য, গন মাধ্যম কর্মী , অভিভাবক মন্ডলীর সদস্য, সদ্য যোগদান করা শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ ।
সাবেক অধ্যক্ষ ও ডাবলুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান, ডাবলুগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের সভাপতি দেলওয়ার হোসেন শিকদার বলেন, আমি এ স্কুলে ৩৮ বছর সভাপতির দায়িত্ব পালন করছি। আপনারা আমাকে সহযোগীতা করেন। আমি এলাকার আশে-পাশে সকল ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলতে চাই। ডাবলুগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের তিনটি বিভাগ অনুমোদন হয়েছে। যা রক্ষা করার দায়িত্ব আপনাদের। এখন ছেলে-মেয়েরা নিজ বাড়ীর খাওয়া খেয়ে পড়াশুনা করতে পারবে। আপনাদের ছেলে মেয়েরা এখন নিরাপদে থেকে পড়াশুনা করতে পারবে। 

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’