নাজিরপুরে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা
পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।সোমবার (০৯ জানুয়ারী) রাতে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচীব মো. অহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষনা করা হয়েছে।
নতুন কমিটিতে এ্যাড. মো. মিজানুর রহমান দুলালকে আহবায়ক ও মো. আবু হাসান খানকে সদস্য সচীব ঘোষনা করা হয়েছে। ঘোষিত ওই কমিটিতে সদ্য সাবেক সাধারন সম্পাদক মো. রেজাউল করিম লিটন কে সিনিয়র যুগ্ম আহবায়ক সহ ৮ জনকে যুগ্ম আহŸায়ক করা হয়েছে। এছাড়া সদ্য সাবেক সভাপতি নজরুল ইসলাম খান কে ১সং সদস্য সহ ৫ জনকে সদস্য করে মোট ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আগামী চার দিনের মধ্যে সর্বমোট ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক পুনাংগ কামটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এবং আগামী দুই মাসের মধ্যে উপজেলা সম্মেলনের তারিখ নির্ধারন করতে হবে।জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু জানান, এর আগে গত ৫ বছর ধরে ওই উপজেলায় ৪ সদস্য বিশিষ্ট গঠিত কমিটি রয়েছে। ওই কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায় এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ বছর আগে ওই উপজেলা বিএনপির সভাপতির পদ ছাড়া সাধারন সম্পাদক ও দুইটি সাংগঠনিক সম্পাদক পদে সম্মেলনে ভোটে মাধ্যমে নির্বাচিত করা হয়। কিন্তু গত ৫ বছরেও তারা পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করতে পারে নি। এতে নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত