মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
মালয়েশিয়ার বাংলাদেশ দুতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ারের সভাপতিত্বে হাইকমিশনের প্রথম সচিব, রেহানা পারভিনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ হাইকমিশনের সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
আয়োজিত অনুসঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা সহ সুখী-সমৃদ্ধ বাংলাদেশের জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া শেষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বানী পাঠ করেন হাইকমিশনের কাউন্সিলর (শ্রম), মোঃ জাহিরুল হক এবং প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করেন প্রথম সচিব (পাসপোর্ট এবং ভিসা), মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন।
জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার তার সমাপনী বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে উল্লেখ করেন যে, দীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশ যে বিজয় অর্জন করেছিল, তা এই দিনে পূর্ণতা লাভ করে। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা এবং অসীম দেশপ্রেমের কথা তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের 'সোনার বাংলা' গড়ার লক্ষ্যে তার আদর্শ অনুসরণে ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
সুজন / সুজন
মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি
সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব
লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় স্বস্তি: সময়সীমা বাড়াল সৌদি সরকার
পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে
পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশী উইমেনস ফেয়ার
ওমানে মর্মান্তিক মৃত চার সহোদরের জানাজায় হাজার মানুষের ঢল
পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ
প্রবাস জীবনে পা রাখার ১৫ দিনের মধ্যে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
ওমানে সড়কে গাড়িতে চার বাংলাদেশী সহোদর ভাইয়ের মৃত্যু
পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা প্রবাসীদের উন্নয়ন ভাবনা ও ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময়