প্রাইভেট কার নিয়ে নগর জুড়ে ডাকাতি করতো ওরা ৫ জন
প্রাইভেটকারে অস্ত্র, রাম দা ছুরি নিয়ে নগরজুড়ে ঘুরে ঘুরে ডাকাতি করতো ওরা ৫ জনের ডাকাত গ্রুপ, এক জায়গায় ডাকাতির কাজ সেরে গাড়ির পরিবর্তন করে আবারো নতুন জায়গায় অবস্থান নিয়ে আবারো ডাকাতি করতো, অবশেষে অস্ত্রসহ হাতে নাতে ধরা পড়ে কোতয়ালী থানা পুলিশের হাতে।
পুলিশ জানায় ৯ জানুয়ারি নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড টাইগার পাস যুবসংঘ ক্লাব সংলগ্ন পাকা রাস্তার উপর কতিপয় ডাকাতদল ডাকাতি করার জন্য একটি প্রাইভেট কার এবং একটি সিএনজি যোগে অবস্থান করছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে এসআই মেহেদী হাসান সঙ্গীয় অফিসারদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গুপ্তচরের দেওয়া তথ্যমতে একটি নেভী ব্লু রংয়ের করোলা প্রাইভেট কার ও একটি সিএনজি’র মধ্যে সন্দেহভাজন ৭/৮ জন ব্যক্তি পেয়ে সঙ্গীয় অফিসারদের নিয়ে সামনের দিকে গেলে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি সিএনজি নিয়ে পালিয়ে যায়। এসময় সঙ্গীয় অফিসারদের সহায়তায় প্রাইভেট কারসহ ১) পুইছড়ি বাশখালীর দেলোয়ার হোসেন ২) কোদালা রাঙ্গুনিয়ার সাজ্জাদ হোসেন , ৩) মাইজপাড়া কক্সবাজারের ফরহাদ প্রঃ দিদার ৪) নজুমিয়া হাট হাটহাজারীর আসিফ হোসেন কে আটক করে। আটককৃতদের দেখানো মতে প্রাইভেটকারের ভিতর হতে একটি একটি রামদা, একটি নাম্বারপ্লেট, গাড়ীর নাম্বার প্লেটের সংখ্যা পরিবর্তনের জন্য ব্যবহৃত দুটি সংখ্যায় লিখা কসটেপ মোড়ানো কাগজের টুকরা, প্লাস্টিকের বাটযুক্ত ০১টি পুরাতন স্ক্রু ড্রাইভার, চ) ০১টি নেভী ব্লু রংয়ের ট্রাভেল ব্যাগ, যাহার ০১টি টিপ ছোরা, ০১টি ফোল্ডিং ছোরা, ০১টি ছিনতাইকৃত ঘঙকওঅ বাটন মোবাইল, একটি লোটো ব্র্যান্ডের মানিব্যাগ এর ভিতর একটি জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড আসামীদের নিজ হাতে বের করে দেয।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়- তাহাদের সহিত পলাতক আসামী ৫। হাটহাজারি কুয়াইশ কলেজের পিছনে বাড়ীর মাহফুজুর রহমান আদনান (২৩) ও ৬। সফিউল আজম নয়ন (২৫), সহ অজ্ঞাতনামা আরো ০২ জন আসামী ছিল। তারা বিগত এক মাস যাবৎ চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বিকাল হইতে গভীর রাত পর্যন্ত প্রাইভেটকার ও সিএনজি যোগে ঘুরে বেড়ায় এবং সুযোগ বুঝে রাম দা, টিপ ছোরার ভয় দেখাইয়া মূল্যবান জিনিসপত্র ছিনতাই ও ডাকাতি করেছে বলে জানায়।
তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য একেক সময় গাড়ির নম্বরপ্লেটের উপর ০২টি সংখ্যা পরিবর্তন করে স্কসটেপ দ্বারা মোড়ানো হাতে লেখা ০২টি সংখ্যা লাগিয়ে দেয়। সিআরবি হতে টাইগারপাস, টাইগারপাস হতে পলোগ্রাউন্ডমুখী পথচারী, টাইগারপাস হতে সিআরবি কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করতো, তাদের দেওয়া তথ্য মতে চট্টগ্রাম মোহরা এলাকা সময় ৫নং আসামী মাহফুজুর রহমান @ আদনানকে গ্রেফতার করে ও ৬নং আসামী কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা শহরের গুরুত্বপূর্ণ ও নির্জন এলাকায় ডাকাতি সংঘটন করে এবং ইতিপূর্বে তারা চট্টগ্রাম মহানগরের হালিশহর, ডবলমুরিং, আকবরশাহ ও লালদিঘীর পাড় এলাকায় ছিনতাই করেছে বলে জানায়। ধৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
সুজন / সুজন
মনপুরায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ
বরিশাল উজিরপুরে নির্মাণের দু' মাসেই বেহাল কোটি টাকার সড়ক
গোপালগঞ্জে প্রায় দুই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি
ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক
বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা
রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা
বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ