জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব- ৬
খুলনা নগরীর আড়ংঘাটা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা, জাল টাকা তৈরী করার অত্যাধুনিক সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র্যাব-৬। আটককৃতরা হলেন রূপসা উপজেলার মো. সাইফুল জামান (২৯) ও আড়ংঘাটা এলাকার মো. জাহিদুল ইসলাম (৫২)। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় র্যাব-৬ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ।
প্রেস ব্রিফিং-এ র্যাব-৬ এর অধিনায়ক মোসতাক আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে যে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে। চক্রটি সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদে সোমবার (৯ জানুয়ারি) রাত ১টা ২০ মিনিটে অভিযান চালিয়ে নগরীর আড়ংঘাটা এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের সদস্য সাইফুল জামান ও জাহিদুল ইসলামকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ তারিখ (মঙ্গলবার) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ফুলতলা উপজেলার দামোদর সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাড়ির ভেতরে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযানে বসতবাড়ি তল্লাশি করে আরও ৪ লাখ ৮৩ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। একইসঙ্গে ২টি প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, ৭টি জাল টাকা তৈরির ডাইস, ২টি ফেভিকলের আঠা, একটি হেয়ার ড্রেয়ার, জল ছাপ সম্বলিত কাগজ ৩০০ পিস, কালার ফুলের সিল ২০টি, ২০ বোতল জল রং, জাল টাকা তৈরির ২ কার্টুন সাদা কাগজ উদ্ধার করা হয়।
মোসতাক আহমেদ আরও বলেন, চক্রটি ২০ কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা করেছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে তাদের এজেন্টদের মাধ্যমে এই জাল নোট সরবরাহ করত। বিশেষ করে ঢাকায় অনুষ্ঠিত বাণিজ্য মেলাসহ শীতকালীন মেলা ও কোরবানির গরুর হাটকে টার্গেট করে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
সুজন / সুজন
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত