চসিকের ভারপ্রাপ্ত মেয়র হলেন আবদুস সবুর লিটন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষনের উদ্দেশ্যে গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে অভ্যন্তরীন একটি ফ্লাইটে ঢাকায় রওনা হয়েছেন। বিমান বন্দরে সিটি মেয়রকে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন, ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, অধ্যাপক মো. ইসমাইল, জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, আতাউল্লাহ চৌধুরী, নুর মোস্তফা টিনু, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, সিবিএ’র ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল আলম চৌধুরীসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
মেয়র ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় দক্ষিণ কোরিয়ারর পথে রওনা হবেন। মেয়র রেজাউল করিম চৌধুরী আগামী ১৭ জানুয়ারি দেশে ফিরবেন বলে কথা রয়েছে। সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী দক্ষিণ কোরিয়া অবস্থানকালে রামপুর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন। সিটি মেয়রের সফর সঙ্গী হিসেবে রয়েছেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ