ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সাবেক এমপি জজ মিয়া আর নেই


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ৩:২০

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক দুই বারের এমপি এনামুল হক জজ মিয়া বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমান এ তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জজ মিয়ার জানাজার নামাজের সময় পরে জানানো হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি ছাড়াও গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল গভীর শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, সাবেক সেনা কর্মকর্তা এনামুল হক জজ মিয়া ১৯৭২ সালে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের পালিত মেয়েকে বিয়ে করেছিলেন। জাতীয় পার্টির শাসনামলে এরশাদ জজ মিয়াকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার পর দুই মেয়াদে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ৯ বছর সংসদ সদস্য ছিলেন। রাজনীতিতে প্রতিষ্ঠিত হলেও তার ব্যক্তিজীবন মোটেও গোছানো ছিল না। এক সময় প্রথম স্ত্রী তার কাছ থেকে সহায়-সম্পত্তি লিখে নিয়ে এক মেয়েকে নিয়ে চলে যান আমেরিকায়। এরপর দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও তার বিবাহ বিচ্ছেদ হয়।

ঢাকার পুরানা পল্টন ও মিরপুরের কাজীপাড়ায় তার বিশাল দুটি বাড়ি দ্বিতীয় স্ত্রীর দুই সন্তানদেরকে লিখে দেন। স্থানীয়ভাবে যে সম্পত্তি ছিল তাও বিক্রি করে দেন তিনি। সর্বশেষে ১২ শতাংশ জমি একটি মসজিদের নামে লিখে দিয়ে নিঃস্ব হন তিনি। এরপর প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে তৃতীয় স্ত্রী ও নয় বছরের ছেলেকে নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ