কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় সিজারিয়ান বেবি
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় সিজারিয়ান শিশুর জন্ম হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) রাতে স্বাভাবিক ডেলিভারি সম্ভব না হওয়ায় পরে সিজারের সিদ্ধান্ত নেয়া হয়। অভিজ্ঞ গাইনী চিকিৎসক ডাঃ কেয়া দাশের নেতৃত্বে সিজার সম্পন্ন হয়। সুভাগিনী প্রসূতি লেমশীখালী ইউনিয়নের হাজারিয়া পাড়ার জাকের হোসেনের স্ত্রী শারমিন আকতার (২২)।এক ফুটফুটে মেয়ে শিশুর মা হয়েছেন তিনি।
রোগীর স্বামী জাকের হোসেন বলেন, শুকরিয়া। সিজারের জন্য কোন টাকা পয়সা দিতে হয়নি। বাইরে গেলে ৪০/৫০ হাজার টাকা খরচ হতো।
রোগীর আত্মীয়রা জানিয়েছেন, কর্তব্যরত চিকিৎসক নরমাল ডেলিভারির জন্যে নিরলসভাবে চেষ্টা করেন। কিন্তু রোগীর পজিশন খারাপ হওয়ায় সিজারের মাধ্যমে ডেলিভারি করা হয়। এক টাকও খরচ হয়নি।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল হাসান বলেন, কোন ঝামেলা ছাড়াই দক্ষতার সাথে অপারেশন সম্পন্ন করেছে মেডিকেল টিম। মা ও বেবি সুস্থ আছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম বলেন, আলহামদুলিল্লাহ
পুরোদমে এগিয়ে যাচ্ছে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি সেবা। এখন আর গর্ভবতী মায়েদের জরুরি মূহুর্তে ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হবে না সাগর। এখানে নিয়মিত নরমাল ডেলিভারি পাশাপাশি সিজারের ব্যবস্থা রয়েছে।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied