১০ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে এলডিপির বিক্ষোভ
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চট্টগ্রামের উদ্যোগে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বুধবার ১১ জানুয়ারি বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এলডিপির গণ-অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশী বাঁধা প্রয়োগ করে এলডিপি’র ব্যানার ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে উক্ত গণঅবস্থান কর্মসূচি পন্ড করে দেয়।
পরবর্তীতে এলডিপির সকল নেতাকর্মীবৃন্দ মিছিল সহকারে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম চত্বরে গমন করে এবং ঐ স্থানে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। উক্ত গণঅবস্থান কর্মসূচিতে এক প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এড. কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মোঃ নুরুল আলম তালুকদার। চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক এস.এম. নিজাম উদ্দিন, চট্টগ্রাম মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সিনিয়র যুগ্ম সম্পাদক এম আখতারুল আলম, দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, মহানগর এলডিপির দপ্তর সম্পাদক এস.এম. আবু জাফর, দক্ষিণ জেলা এলডিপির প্রচার সম্পাদক মোঃ আনিছ, দক্ষিণ জেলা এলডিপির দপ্তর সম্পাদক মো. আইয়ুব, উত্তর জেলা এলডিপি নেতা আহমদ কবির, আবুল খায়ের, সাইফুর রহমান, দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুব দলের আহ্বায়ক একরামুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, উত্তর জেলা গণতান্ত্রিক যুব দলের সভাপতি মো. নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম ছায়েদুল হক প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ